প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও সাফল্য পেয়েছে ফাহাদ রহমান ও মনোন রেজা। শ্রীলঙ্কার ভাসকাদুভায় দ্বিতীয় ওয়েস্টার্ন এশিয়া ইয়ুথ দাবায় বাংলাদেশের ফিদে মাস্টার ফাহাদ উন্মুক্ত অনূর্ধ্ব-১৪ বিভাগে দুটি সোনা ও একটি রুপা জিতেছে। জুনিয়র দাবায় ফাহাদের আন্তর্জাতিক সাফল্য অবশ্য নিয়মিত ঘটনাই।
তবে এই টুর্নামেন্টে তার ‘প্রতিদ্বন্দ্বী’ হিসেবে দাঁড়িয়ে গেছে মনোন রেজা। সোনা আর রুপার সংখ্যায় যে ছুঁয়ে ফেলেছে ফাহাদকে। কাল প্রতিযোগিতার নবম বা শেষ রাউন্ডে অনূর্ধ্ব-৮ বিভাগে মনোনও দুটি সোনা ও একটি রুপা পেয়েছে।
৫ সেপ্টেম্বর র্যাপিড দাবায় ফাহাদ ও মনোন দুজনই রুপা জিতেছিল। এশিয়ার সাত দেশের ১৮৭ জন খেলোয়াড় এ টুর্নামেন্টে খেলেছে।