শ্রীলঙ্কায় বাংলাদেশের বিদায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কায় মাহিন্দা রাজাপক্ষে অনূর্ধ্ব-২৩ ফুটবলের ফাইনালে খেলার আশা শেষ বাংলাদেশের। চার দেশের টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশ কোচ সাইফুল বারী, ‘ট্রফিতেই চোখ আমাদের’ বলে আশার বীজ বুনেছিলেন। কিন্তু তাঁর দল পাকিস্তানের কাছে ১-০ গোলে হার দিয়ে শুরু করে কাল স্বাগতিক শ্রীলঙ্কার কাছেও হারল একই ব্যবধানে।বাফুফের ওয়েবসাইট থেকে জানা গেছে, ৬৯ মিনিটে ম্যাচের একমাত্র গোলটা করেন শ্রীলঙ্কার প্রসাদ, হেডে। আগামীকাল মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা আনুষ্ঠানিকতা মাত্র। মালদ্বীপ প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-০ গোলে হারানোর পর কাল পাকিস্তানকে হারিয়েছে ১-০ গোলে। দুই ম্যাচ জিতে মালদ্বীপ ফাইনালে উঠে গেছে। দুই ম্যাচে একটি করে জয় পাওয়া শ্রীলঙ্কা ও পাকিস্তান মুখোমুখি হবে আগামীকাল। এই দুই দলের একদল যাবে ১০ ডিসেম্বরের ফাইনালে।