শ্রীলঙ্কায় যাচ্ছেন না ম্যাককালাম-টেলর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিসেম্বরের শুরুতেই দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ। নিউজিল্যান্ড ক্রিকেটের কাছে ওটারই বেশি গুরুত্ব। তাই ওই সিরিজের আগে বিশ্রাম দেওয়া হয়েছে দলের অন্যতম সেরা দুই ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালাম ও রস টেলরকে। বাংলাদেশ সফর শেষেই দেশে ফিরে যাবেন এই দুই কিউই ক্রিকেটার। শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টির সিরিজে তাই থাকবেন না তাঁরা। টানা ক্রিকেটের ক্লান্তি থেকে মুক্তি দিতেই দুজনকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁদের বদলে শ্রীলঙ্কা সফরের দলে ডাকা হয়েছে উইকেটকিপার-ব্যাটসম্যান লুক রঙ্কি ও পেসার ইয়ান বাটলারকে। ম্যাককালামের বদলে অধিনায়কত্ব করবেন কেন উইলিয়ামসন।
১০ নভেম্বর হাম্বানটোটায় প্রথম ওয়ানডে খেলবে নিউজিল্যান্ড। দুটি টি-টোয়েন্টির প্রথমটি ১৯ নভেম্বর ক্যান্ডিতে। এএফপি।