শ্রীশান্তের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজে আচরণের জন্য আবার শিরোনাম হলেন ভারতের পেসার শ্রীশান্ত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান নিউল্যান্ডস টেস্টে আইসিসির আচরণ বিধির লেভেল-১ ভঙ্গ করার অভিযোগে তাঁকে জরিমানা করা হয়েছে। জরিমানা হিসেবে তাঁর ম্যাচ ফি’র ১০ শতাংশ কেটে রাখা হবে।জানা গেছে, গতকাল টেস্টের চতুর্থদিনে এক পর্যায়ে ভারতীয় বোলারদের পরপর দুটো আবেদন আম্পায়ার নাকচ করে দিলে শ্রীশান্ত বাউন্ডারির দড়িতে লাথি মেরে বিরক্তি প্রকাশ করেন। শ্রীশান্তের এই অখেলোয়াড় সুলভ আচরণ চোখ এড়ায়নি মাঠের দুই আম্পায়ার সাইমন টওফেল ও ইয়ান গাউল্ডের। তৃতীয় আম্পায়ার ব্রায়ান জার্লিংও ম্যাচ রেফারির কাছে তাঁর বিরুদ্ধে নালিশ করেন।নিউল্যান্ডসের চতুর্থ দিনটি ভারতীয় বোলারদের জন্য ছিল খুবই হতাশার। শ্রীশান্ত নিজেও ২৪ ওভার বল করে কোনো উইকেট পাননি। এমন একটা দিনে হতাশা বেরিয়ে আসাটাই স্বাভাবিক। তবে শ্রীশান্ত স্বাভাবিক সীমা রেখাটা মাঝে-মধ্যেই অতিক্রম করে ফেলেন। ক্রিকইনফো।