শ্রীশান্তের বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনে ঝড়-ঝাপটা আসবেই, যেতে হবে দুঃসময়ের ভেতর দিয়ে। তাই বলে জীবন তো আর থেমে থাকবে না। শ্রীশান্তকেই দেখুন, কঠিন একটা সময়ই কাটাচ্ছেন এখন। স্পট ফিক্সিংয়ের অভিযোগে অভিযুক্ত হয়ে এই ভারতীয় পেসার আজীবন নিষিদ্ধ হয়েছেন গত সেপ্টেম্বরে। তার পরও থেমে নেই তাঁর জীবন। জামিনে থাকার সুযোগ কাজে লাগিয়ে বসছেন বিয়ের পিঁড়িতে। সবকিছু ঠিক থাকলে আগামী ১২ ডিসেম্বর নতুন ইনিংস শুরু করবেন শ্রীশান্ত। কনে রাজস্থানের রাজপরিবারের মেয়ে নয়না। কয়েক বছর ধরেই চলছিল দুজনের মন দেওয়া-নেওয়া। বিয়েটা হবে কেরালার গুরুভায়ুরের বিখ্যাত শ্রীকৃষ্ণ মন্দিরে। ওয়েবসাইট।