প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২১ বলে ১১ রান। কোনো চার-ছয় নেই। স্ট্রাইক রেট ৫২.৩৮। ২০ ওভারের ক্যারিয়ারে সবচেয়ে অদ্ভুত ইনিংসটা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেই খেললেন যুবরাজ সিং। যুবরাজের স্ট্রাইক রেট টি-টোয়েন্টিতে কমপক্ষে ২০ বলের ইনিংসে ভারতের তৃতীয় সর্বনিম্ন। প্রথম দুটি জায়গাতেই মহেন্দ্র সিং ধোনির নাম। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৭.৮২ (২৩ বলে ১১) ও ২০০৮ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৩.৩৩ (২৭ বলে ৯)। টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বাজে স্ট্রাইক রেটের ইনিংসটা এই বিশ্বকাপেই খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন স্মিথ (৩৭.৯৩), ভারতের বিপক্ষে মিরপুরে ৩৭.৯৩। সব মিলিয়ে অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি জুবিন সুরকারির (২৭.২৭)। ২০০৮ সালে হল্যান্ডের বিপক্ষে ২২ বলে ৬ রান করেছিলেন কানাডিয়ান ব্যাটসম্যান।