শয়ে শয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার ম্যাচে তিন সেঞ্চুরি। ইয়ান বেলের সামনে এখন হাতছানি অ্যাশেজের মহাকাব্যে নিজের নাম খোদাই করার। ওভালের শেষ টেস্টে আরেকটি সেঞ্চুরি পেলেই ইংলিশ এই ব্যাটসম্যান বসবেন ক্রিকেটের তিন মহারথীর পাশে। অ্যাশেজের এক সিরিজে চারটি সেঞ্চুরি করেছেন শুধু ইংল্যান্ডের হারবার্ট সাটক্লিফ (১৯২৪-২৫) ও ওয়ালি হ্যামন্ড (১৯২৮-২৯) এবং অস্ট্রেলিয়ার ডন ব্র্যাডম্যান (১৯৩০)। সব মিলিয়ে টেস্ট ইতিহাসে এক সিরিজে কোনো ব্যাটসম্যানের চার সেঞ্চুরির ঘটনাই মাত্র ১৭টি, যার তিনটিই আবার স্যার ডনের কীর্তি। তবে ডন নন, এক সিরিজে সর্বাধিক পাঁচটি সেঞ্চুরি করে সবার ওপরে ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ক্লাইড ওয়ালকট। ১৯৫৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের পাঁচ সেঞ্চুরিতে ৮২৭ রান করেছিলেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান।