প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেপটাউন টেস্টে নিউজিল্যান্ডকে ৪৫ রানে অলআউট করে বছরটা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। ফেব্রুয়ারিতে প্রোটিয়া বোলারদের তোপের মুখে জোহানেসবার্গে পাকিস্তান অলআউট ৪৯ রানে। কাল আবার সেই পাকিস্তানকেই ৯৯ রানে অলআউট করল স্টেইনরা। তবে এক বছরে সবচেয়ে বেশিবার প্রতিপক্ষকে ১০০ রানের নিচে অলআউট করার রেকর্ড থেকে এখনো অনেকটা দূরে প্রোটিয়ারা। ১৮৮৮ সালে এক পঞ্জিকাবর্ষেই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে ছয়বার শয়ের নিচে গুটিয়ে দিয়েছিল জর্জ লোহম্যানের ইংল্যান্ড। ইংলিশরা নিজেদের রেকর্ড ছোঁয়ার খুব কাছে গিয়েছিল ১৯৫৮ সালে। নিজেদের মাঠে পাঁচ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ডকে পাঁচবার এক শয়ের নিচে অলআউট করে ইংল্যান্ড। টনি লক, জিম লেকার ও ফ্রেড ট্রুম্যান ছিলেন ধ্বংসযজ্ঞের নেতৃত্বে।