ষষ্ঠ উইকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যন্ত্রণার নাম ষষ্ঠ উইকেট। এবারের অ্যাশেজে ইংল্যান্ডকে জ্বালিয়ে মারছে অস্ট্রেলিয়ার ষষ্ঠ উইকেট জুটি। ৫ উইকেট হারিয়ে ফেলার পর ষষ্ঠ উইকেটেই উদ্ধার পাচ্ছে অস্ট্রেলিয়া। অ্যাডিলেড (২০০) ও পার্থের (১২৪) প্রথম ইনিংসের পর কাল মেলবোর্নেও ষষ্ঠ উইকেটে সেঞ্চুরি জুটি পেয়েছে অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথের সঙ্গে কাল ১২৮ রান যোগ করা ব্র্যাড হাডিন ছিলেন আগের দুটি জুটিতেও। অ্যাশেজে এই নিয়ে দ্বিতীয়বার এক সিরিজে ষষ্ঠ উইকেটে তিনটি শতরানের জুটি গড়লেন অস্ট্রেলীয়রা। আগের ঘটনাটি ১৯২০-২১ মৌসুমের। ওই সিরিজে ইংল্যান্ডের ষষ্ঠ উইকেটেও দুটি শতরানের জুটি হয়েছিল। এক সিরিজে পাঁচবার—ষষ্ঠ উইকেটে শতরানের জুটির নতুন টেস্ট রেকর্ড।