ষষ্ঠ শিরোপায় চোখ স্কলারির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও ব্রাজিলের কোচের দায়িত্ব পাচ্ছেন লুইস ফেলিপে স্কলারি, খবরটা ফাঁস হয়ে গিয়েছিল আগের দিনই। কাল শুধু আনুষ্ঠানিকতাই সারল ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। কাল রিও ডি জেনিরোতে এক সংবাদ সম্মেলনে সিবিএফ হাজির করে নতুন কোচকে। ওখানে ছিলেন বিশ্বকাপ জেতানো আরেক কোচ কার্লোস আলবার্তো পাহেইরাও। তাঁকে করা হয়েছে দলের টেকনিক্যাল ডিরেক্টর। রয়টার্স। দায়িত্ব নিয়েই স্কলারি বললেন, দেশের মাটিতে ২০১৪ সালের বিশ্বকাপ জেতাটা তাদের জন্য ‘অবশ্যকর্তব্য’। তরুণ ও অনভিজ্ঞ এক দলের দায়িত্ব নিতে যাওয়া স্কলারি মানছেন কাজটা কঠিন, ‘এ মুহূর্তে আমরা ফেবারিট নই, কিন্তু বিশ্বকাপের সময় যাতে ফেবারিট হতে পারি সেই পরিকল্পনাই করতে হবে।’