ষড়যন্ত্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ লন্ডন অলিম্পিকের সোনাজয়ী। ভারোত্তোলনের ১০৫+ কেজি ওজন শ্রেণিতে এবারও ছিলেন ফেবারিট। কিন্তু রিওতে কোনো পদকই পেলেন না ইরানের বেহদাদ সেলিমিকর্দাসিয়াবি! সোনা জিতলেন জর্জিয়ার লাশা তালাখাদজে। রুপা আর্মেনিয়ার গর মিনাসায়ান ও ব্রোঞ্জ জর্জিয়ার ইরাকলি তুর্মানিদজে।

অথচ স্ন্যাচে ২১৬ কেজি তুলেছিলেন ‘সেলিমি’ নামেই পরিচিত ইরানিয়ান ভারোত্তোলক। যেটি হতে পারত বিশ্ব রেকর্ড। কিন্তু ক্লিন অ্যান্ড জার্কে ওজন তোলার সময় পা বেশি সরিয়ে ফেলায় তাঁর মোট ওজনটা আর হিসাবই করেননি বিচারকেরা। এতে বিচারকদের প্রতি অঙ্গভঙ্গি করে ভেন্যু ছেড়ে চলে যান সেলিমি ও তাঁর কোচ সাজ্জাদ আনুশিরাভানি। পরে আবার ফিরে এলেও বিচারকদের দিকে আঙুল উঁচিয়ে চিৎকার করতে থাকেন সেলিমি। কোচ তর্ক জুড়ে দেন আন্তর্জাতিক ভারোত্তোলন ফেডারেশনের সভাপতি তামাস আজানের সঙ্গে। গ্যালারিতে উপস্থিত ইরানি সমর্থকেরাও দুয়োধ্বনি দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলে ডাকা হয় রায়ট পুলিশ। ক্ষুব্ধ ইরানিদের কাছে পুরো ব্যাপারটিই ষড়যন্ত্র। ‘ষড়যন্ত্র হয়েছে। যাঁরা বিচারক, তাঁরা আমাদের শত্রু। সেলিমির পদক ছিনিয়ে নেওয়া হয়েছে’—বললেন ইরানের কোচ আনুশিরাভানি। এএফপি।