ষড়যন্ত্র-তত্ত্ব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের নিরাপত্তা আসল কারণ নয়! এর পেছনে নাকি আছে সুবিশাল ষড়যন্ত্র। ষড়যন্ত্র করেই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনার পথে তুলে দেওয়া হচ্ছে বাধার দেয়াল—এমন দাবিই করেছেন পিসিবির প্রধান জাকা আশরাফ। পাকিস্তানি দৈনিক দ্য নেশনকে আশরাফ বলেছেন, শুধু আন্তর্জাতিক ক্রিকেটই নয়, ঠিক সময়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আয়োজনেও বাধা সৃষ্টির চেষ্টা হচ্ছে। ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠনের পক্ষ থেকে পাকিস্তানের টি-টোয়েন্টি এই লিগে খেলার ব্যাপারে সাবধান করে দেওয়ার পরই আশরাফের এমন মন্তব্য। শোনা যাচ্ছে, আন্তর্জাতিক তারকাদের টানতে পিএসএলের অনেক ম্যাচ আরব আমিরাতে আয়োজনের পরিকল্পনা চলছে। কেবল নকআউট পর্ব হবে পাকিস্তানে। ওয়েবসাইট।