স ব চে য়ে দা মি দু জ ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই ছবিটার দাম কত বলুন তো? বেশি না, মাত্র দুই হাজার কোটি টাকা। আসলে ছবিটার নয়, এটা ছবির দুই ফুটবলারের বাজারমূল্য। গ্যারেথ বেল ও ক্রিস্টিয়ানো রোনালদো যখন এক ফ্রেমে, তখন অবশ্য ছবিটাকেও দামি না বলে উপায় কী! পরশু রিয়াল মাদ্রিদে প্রথমবারের মতো অনুশীলন করেছেন বেল। গাড়ি থেকে নামতেই দেখা রোনালদোর সঙ্গে। এরপর মাদ্রিদের ভালদেবেবাস অনুশীলন মাঠে বেলকে স্বাগত জানান কোচ কার্লো আনচেলত্তি। ছিলেন তাঁর সহকারী জিনেদিন জিদানও। সতীর্থদের সঙ্গে পরিচিতি পর্ব শেষেই পোশাক বদলে নেমে যান অনুশীলনে। আনচেলত্তির সুযোগও হয়েছে কাছ থেকে ‘হান্ড্রেড মিলিয়ন ম্যান’কে দেখার। দেখতে দেখতে কাল ভিয়ারিয়ালের ম্যাচে বেলকে নামিয়ে দেবেন কি না, সেই সিদ্ধান্তও বোধ হয় নিয়ে ফেলেছেন ওয়েবসাইট