সং খ্যা য় বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে
৩৩৯বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান, সাকিব আল হাসানের। ব্যাটিং গড়েও সাকিব ৩৩.৯০ গড় নিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের শীর্ষে।২০দুই দেশের ওয়ানডে লড়াইয়ে অধিনায়কের সংখ্যা। ৩০টি ওয়ানডেতে দুই দলকে নেতৃত্ব দিয়েছেন ২০ জন অধিনায়ক!৩/৩৬মূল পরিচয় ব্যাটসম্যান হলেও জয় নিশ্চিত জেনে ১৯৯৯ সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ওয়াজাতুল্লাহ ওয়াস্তির হাতে বল তুলে দিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক। ফলাফল? ওয়াস্তিই ম্যাচের সফলতম বোলার—৫-০-৩৬-৩!৫০৯দুই দলের ওয়ানডেতে বর্তমান ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান ইউনুস খানের।২৪৫.৪৫সর্বোচ্চ স্ট্রাইক রেটের ইনিংস, শহীদ আফ্রিদির। ২০০৮ সালে লাহোরে দুই চার ও দুই ছয়ে ১১ বলে করেছিলেন অপরাজিত ২৭ রান।২৩৩রানের ব্যবধানে পাকিস্তানের সবচেয়ে বড় জয়। ২০০০ এশিয়া কাপে।১০৮বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ইনিংস, সাকিব আল হাসানের। ২০০৮ সালে মুলতানে৯৫এক ইনিংসে কোনো বোলারের দেওয়া সর্বোচ্চ রান—২০১০ এশিয়া কাপে ডাম্বুলায় শফিউল ইসলাম।৪০অতিরিক্ত খাতে সবচেয়ে বেশি রান। ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশের ২২৩ রানের ইনিংসে দিয়েছিল পাকিস্তান।১৭সেঞ্চুরি জুটির সংখ্যা। পাকিস্তানের পক্ষে ১৩টি। বাংলাদেশের পক্ষে ৪টি।১৩সেঞ্চুরির সংখ্যা। সবচেয়ে বেশি, ৩টি সেঞ্চুরি মোহাম্মদ ইউসুফের।৩দুই দেশের ওয়ানডে লড়াইয়ে এক শর নিচে স্কোর। তিনটিই বাংলাদেশের।১একাধিকবার ইনিংসে ৫ উইকেট পাওয়া একমাত্র বোলার সাকলায়েন মুশতাক।