সংকট-মুক্তি চুক্তিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাধান হয়েছে সংকটের। প্রধান নির্বাচক সনাৎ জয়াসুরিয়ার মধ্যস্থতায় নতুন চুক্তিতে স্বাক্ষর করেই শ্রীলঙ্কান ক্রিকেটকে ঘিরে ধরা কালো মেঘটাকে দূরে সরিয়েছেন ক্রিকেটাররা। পরশু রাতেই নিশ্চিত হয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) শর্ত মেনেই চুক্তি স্বাক্ষর করতে রাজি হয়েছেন দেশটির শীর্ষ ২৩ ক্রিকেটার। এর আগে বোর্ডের নতুন শর্ত মেনে চুক্তি করতে সম্মত হননি খেলোয়াড়েরা। এসএলসিও ছিল নাছোড়বান্দা। ফলে গত শনিবার বোর্ড ও ক্রিকেটারদের মধ্যে হওয়া বৈঠক শেষ হয়েছিল কোনো সমঝোতা ছাড়াই। ওই বৈঠকের পর পরই এসএলসি জানিয়ে দেয় শর্ত মেনে চুক্তি না করায় শীর্ষ ক্রিকেটারদের বাদ দিয়েই দল গড়া হবে। ফলে বাংলাদেশ সিরিজ সামনে রেখে সংকটে পড়ে যায় শ্রীলঙ্কা। সংকটের সমাধান না হলে দুর্বল দল নিয়েই খেলতে হতো লঙ্কানদের। এত দিন ইমেজ স্বত্ব বাবদ আইসিসির দেওয়া ফির শতকরা ২৫ ভাগ পেতেন ক্রিকেটাররা। এবার বোর্ড শর্ত দেয় ২৫ শতাংশ ফি তাঁদের দেওয়া হবে না। ক্রিকেটারদের দাবি ছিল, ওটা এবারও দিতে হবে। কাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসএলসি জনিয়েছে, খেলোয়াড়েরা অনুরোধ করেছিলেন ওই অর্থ এবারও দিতে, যাতে তাঁরা সেটি দেশজুড়ে ক্রিকেট উন্নয়নে ব্যয় করতে পারেন। তবে ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে এসএলসি বলে দেয় ক্রিকেট উন্নয়নের দায়দায়িত্ব বোর্ডের, খেলোয়াড়দের নয়। তবে নতুন চুক্তি অনুযায়ীই নাকি জাতীয় দলের ২৩ খেলোয়াড়কে বেতন দিতে ২০১৩ সালের মোট আয়ের শতকরা ৬৭ ভাগ ব্যয় হবে। আর ক্রিকেটারদের শর্ত মানলে ব্যয় বেড়ে দাঁড়াত শতকরা ৮১ ভাগে। এরপর যা থাকত সেটা দিয়ে অন্যান্য ব্যয় মেটানো সম্ভব হতো না। দেশের বাইরে থাকা মাহেলা জয়াবর্ধনে ছাড়া বাকি ২২ জনই কাল স্বাক্ষর করেছেন চুক্তিতে। ওয়েবসাইট। চুক্তিবদ্ধ ক্রিকেটারক্যাটাগরি ১: ম্যাথুস, দিলশান, মাহেলা জয়াবর্ধনে, সাঙ্গাকারা, মালিঙ্গা, হেরাথ, কুলাসেকারা।ক্যাটাগরি ২: চান্ডিমাল, অজন্তা মেন্ডিস।ক্যাটাগরি ৩: থিরিমান্নে, থিসারা পেরেরা। ক্যাটাগরি ৪: ইরাঙ্গা, ভেলেগেদারা, করুণারত্নে, জীবন মেন্ডিস, রণদিভ, কুশল পেরেরা, সেনানায়েকে, থারাঙ্গা, লাকমল, নুয়ান প্রদীপ।বিশেষ ক্যাটাগরি: প্রসন্ন জয়াবর্ধনে ও সামারাবীরা।