সংকটাপন্ন ডি স্টেফানো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। আলফ্রেডো ডি স্টেফানোর অবস্থার অবনতি হয়েছে আরও। গত পরশু নিজের বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে খাচ্ছিলেন। এমন সময় বুকে ব্যথা শুরু হলে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখনই জানা যায়, হার্ট অ্যাটাক হয়েছে। এখন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে কোমায় আছেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি। তবে চিকিৎসকদের সাম্প্রতিক বুলেটিন, ‘নতুন করে অবস্থার অবনতি হয়নি তাঁর।’ এর আগে ২০০৫ সালেও একবার হার্ট অ্যাটাক হয়েছিল পাঁচবারের ইউরোপিয়ান কাপজয়ী সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকারের। এএফপি।