সংকটের সমাধান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ পর্যন্ত পিছু হটলেন শ্রীলঙ্কান ক্রিকেটাররা। বোর্ডের দেওয়া শর্ত মেনেই চুক্তি করতে রাজি হয়েছেন তাঁরা। ফলে বাংলাদেশের বিপক্ষে দেখা যাবে পূর্ণ শক্তির শ্রীলঙ্কান দলকেই। শ্রীলঙ্কান ক্রিকেটকে সংকট থেকে বেরোতে প্রধান ভূমিকা প্রধান নির্বাচক সনাৎ জয়াসুরিয়ার। কাল রাতে ক্রিকেটারদের সঙ্গে তাঁর বৈঠকের পরই খেলোয়াড়েরা রাজি হন শর্ত মানতে। বিরোধ নিষ্পত্তির খবর জানিয়ে জয়াসুরিয়া বলেন, ‘বেশি বেতন বা এ ধরনের কোনো কিছুর প্রশ্নই ওঠে না। আমরা সবাই একমত হয়েছি যে আমরা সবকিছুর আগে দেশকেই রাখব।’ এএফপি।