সংক্ষিপ্ততম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭.৩, ২৭.৪ ও ২৭.৩ ওভার। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বের তিন ম্যাচে ফিজির ইনিংসের ব্যাপ্তি। ঝামেলা করেছে দ্বিতীয় ম্যাচটাই। জিম্বাবুয়ের বিপক্ষে একটা বল বেশি খেলে ফেলেছে ফিজিয়ানরা। যুব ওয়ানডের স্বল্পস্থায়ী ইনিংসগুলোর তালিকায় ফিজির এই তিন ইনিংসের অবস্থান অবশ্য অনেক নিচেই। বলের হিসাবে সবচেয়ে ছোট দুটি ইনিংস খেলার ‘কৃতিত্ব’ বাংলাদেশের। ২০০৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৭০ বলেই অলআউট বাংলাদেশের যুবারা। কুয়ালালামপুরে ম্যাচটিতে ১১.৪ ওভারে ৪১ রানে অলআউট হয়ে ২০১ রানে হেরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। বাংলাদেশ ভেঙেছিল নিজেদের রেকর্ডই। ২০০৩ সালে লাহোরে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ১৪.৫ ওভারে (৮৯ বল) ৩৪ রানে অলআউট বাংলাদেশ। ১৬ রানে ৯ উইকেট নিয়ে যুব ওয়ানডে ইতিহাসের সেরা বোলিংয়ের রেকর্ড এই ম্যাচেই গড়েন ভারতের ইরফান পাঠান।