সংক্ষেপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাঁতারুদের পাশে পার্কক্রীড়া প্রতিবেদক  সাঁতারুদের বিদেশে প্রশিক্ষণ নেওয়ার আকাঙ্ক্ষা অনেক দিনের। সেই আকাঙ্ক্ষা পূরণে এগিয়ে এসেছেন কোচ পার্ক তে গুন। বাংলাদেশ থেকে উচ্চতর প্রশিক্ষণের জন্য পাঁচজন সাঁতারুকে নিজ দেশে নেওয়ার ব্যবস্থা করছেন এই দক্ষিণ কোরিয়ান কোচ। সাঁতার ফেডারেশন সূত্র জানিয়েছে, পার্ক তাঁর দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলে সবুজ সংকেত পেয়ে গেছেন। সাঁতারু মনোনয়ন এখনো চূড়ান্ত হয়নি। বিবেচনায় আছেন অনিক ইসলাম, মাহফুজা আক্তার (শীলা), নাজমা আক্তার, মাহফিজার রহমান (সাগর), জুয়েল আহমেদ (জুনিয়র) এবং ২০০৬ এসএ গেমসে সোনাজয়ী শাহজাহান আলী (রনি)।সিদ্দিককে টপকে শীর্ষে সাখাওয়াতক্রীড়া প্রতিবেদক  জমে উঠেছে সিদ্দিকুর রহমান ও সাখাওয়াত হোসেনের লড়াই। কুর্মিটোলা গলফ ক্লাবে বিটিআই প্রফেশনাল গলফ চ্যাম্পিয়নশিপে কাল সিদ্দিকুরকে টপকে গেলেন সাখাওয়াত। তিন রাউন্ড শেষে পারের চেয়ে নয় স্ট্রোক কম খেলেছেন সিদ্দিকুর। ১১ আন্ডার পার খেলে শীর্ষে সাখাওয়াত। ৪ আন্ডার পার খেলা জামাল হোসেন আছেন তৃতীয় স্থানে।