সংক্ষেপে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তজেলা ক্রিকেট: আন্তজেলা ক্রিকেটে দ্বিতীয় রাউন্ডে কাল নীলফামারী ১৪ রানে বরিশালকে হারিয়েছে। অন্য ম্যাচে ঢাকা ৪০ রানে জিতেছে কুমিল্লার বিপক্ষে।—ক্রীড়া প্রতিবেদকবিকেএসপির জয়: পাকিস্তানে টানা তৃতীয় জয় পেল বিকেএসপি অনূর্ধ্ব-১৯ দল। কাল পাকিস্তানের কাস্টমস ক্রিকেট একাডেমিকে তারা ২ রানে হারিয়েছে। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২১৬ রান করে বিকেএসপি। জবাবে ৯ উইকেটে ২১৪ রান তুলতে পারে কাস্টমস ক্রিকেট একাডেমি। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিকেএসপির আসিফ। —ক্রীড়া প্রতিবেদকপ্রথম বিভাগ বাস্কেটবল: প্রিমিয়ার ব্যাংক প্রথম বিভাগ বাস্কেটবলে কাল দ্য গ্রেগারিয়াস ক্লাব ৭৭-৪২ পয়েন্টে ফ্লেইম বয়েজকে হারিয়েছে। ধানমন্ডি ইনডোরে দিনের অন্য ম্যাচে হরনেট এসসি ৭৮-২৯ পয়েন্টে ক্যান্টোনিয়ানসকে এবং মোহাম্মদপুর বাস্কেটবল ৩০-২৭ পয়েন্টে দ্য শাওনস ক্লাবকে হারিয়েছে। —ক্রীড়া প্রতিবেদক