সংক্ষেপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার জবাবক্রীড়া প্রতিবেদকপ্রথম ইনিংসে সেঞ্চুরি পেয়েছিলেন ওবুস পিয়েনার। দ্বিতীয় ইনিংসে মাত্র দুই রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন ডি মিলার। তাঁর ৯৮ রানের সুবাদে জিপি-বিসিবি একাডেমি দলের বিপক্ষে চার দিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ১৯৮ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা একাডেমি দল। ৬২ রানে ব্যাট করছেন ওপেনার হেনড্রিকস। শাকের ও মাহমুদুল হাসান নিয়েছেন উইকেট দুটি।বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আগের দিন ২ উইকেটে ১০৭ রান নিয়ে ব্যাট করতে নামা জিপি-বিসিবি একাডেমি কাল অলআউট হয়েছে ২৬০ রানে। সেঞ্চুরির কাছাকাছি গিয়ে আউট হয়েছেন সাব্বির রহমান। ৭ নম্বরে নেমে ১৪৯ বলে ৯টি চার ও ৫টি ছক্কায় ৮৬ রান করেন এই ব্যাটসম্যান। ব্রিচ ও মাতসিওয়েকে নিয়েছেন ৩টি করে উইকেট। হার দিয়ে শুরু বাংলাদেশের ক্রীড়া প্রতিবেদকডেভিস কাপের এশিয়া-ওশেনিয়া অঞ্চলের গ্রুপ-৩-এর প্রথম ম্যাচে হেরে গেছে বাংলাদেশ। ইরানের তেহরানে অনুষ্ঠানরত টুর্নামেন্টে ওমানের কাছে ১-২ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথম এককে শিবুলাল ৬-৩, ৬-১ গেমে এম আল নাভানির কাছে হারলেও অমল রায় দ্বিতীয় এককে ৬-৪, ৭-৫ গেমে হারিয়ে দেন কে আল নাভানিকে। দ্বৈতে অমল-রঞ্জন জুটি ৩-৬, ৭-৬, ৬-২ গেমে হেরে যায় কে আল নাভানি ও এম আল নাভানির কাছে। আজ বাংলাদেশ খেলবে ভিয়েতনামের বিপক্ষে।