সংক্ষেপে
দাবা অলিম্পিয়াডক্রীড়া প্রতিবেদকবিশ্ব দাবা অলিম্পিয়াডে বাজে একটা দিনই গেল বাংলাদেশের। রাশিয়ার খান্তি-মানসিস্কে অষ্টম রাউন্ডের খেলায় ছেলেদের দল ড্র করেছে, হেরেছে মেয়েদের দল। দেবরাজ চ্যাটার্জির জয় এবং আবু সুফিয়ান ও মোহাম্মদ জাবেদের ড্রয়ের কল্যাণে ওয়েলসের সঙ্গে কাল ২-২ পয়েন্টে ড্র করেছে পুরুষ দল, আট খেলায় পুরুষ দলের ম্যাচ পয়েন্ট ৭। গতকাল মালদোভার কাছে সবগুলো বোর্ডেই পরাজিত মেয়েদের দলের সংগ্রহ আট খেলায় ৬ পয়েন্ট।মহিলা হ্যান্ডবল লিগক্রীড়া প্রতিবেদকইউনাইটেড অয়েল মহিলা হ্যান্ডবলের সুপার ফোরের খেলায় আবাহনী গতকাল ২৩-১৪ গোলে হারিয়েছে মেরিনার্সকে। দিনের অন্য ম্যাচে আজাদ স্পোর্টিং ক্লাব ২৬-১৪ গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়াচক্রকে। মহিলা টি-টোয়েন্টি ক্রিকেটক্রীড়া প্রতিবেদকসিলেট স্টেডিয়ামে মহিলা টি-টোয়েন্টি ক্রিকেটে কাল বরিশাল বিভাগকে (৭৪) ৪ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম বিভাগ (৭৫)। অন্য ম্যাচে খুলনা বিভাগ (৫৪/১) ৯ উইকেটে জিতেছে সিলেটের বিপক্ষে (৫৩)।