সংক্ষেপে
মহিলা টি-টোয়েন্টি ক্রিকেট: মহিলা টি-টোয়েন্টি ক্রিকেটে কাল জিতেছে খুলনা ও রাজশাহী বিভাগ। সিলেট স্টেডিয়ামে কাল খুলনা (২০/০) ১০ উইকেটে ঢাকা বিভাগকে এবং রাজশাহী (১৩০/৮) ৬২ রানে চট্টগ্রাম বিভাগকে হারিয়েছে।—ক্রীড়া প্রতিবেদকমহানগরী টেবিল টেনিস: পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে মহানগরী টেবিল টেনিসের প্রথম বিভাগের খেলায় কাল জিতেছে বিমান, একতা শ্রীপুর সমিতি, মোলার টিটি, ঢাকা সাউথইস্ট টিটি ক্লাব, বান্টি স্পোর্টিং, প্রমিজিং জুনিয়র্স ও বার্না টিটি ক্লাব। সিনিয়র ডিভিশনে জয় পেয়েছে শেখ রাসেল, বিমান, পাললিক গ্রুপ, আরমানিটোলা ও ওয়ারী ক্লাব।—ক্রীড়া প্রতিবেদকআবদুর রব স্মৃতি ব্যাডমিন্টন: অ্যাডভোকেট আবদুর রব স্মৃতি ব্যাডমিন্টনের পুরুষ এককের সেমিফাইনালে উঠেছেন এনায়েত, রইচ, জাবেদ ও পরশ। মিরপুর শহীদ সোহ্রাওয়ার্দী ইনডোরে কাল এনায়েত লালচাঁদকে, রইচ হান্নানকে, জাবেদ, সাইফকে, পরশ পেস্তাকে হারিয়েছেন। মেয়েদের এককের সেমিফাইনালে উঠেছেন শাপলা ও এলিনা। পুরুষ দ্বৈতের শেষ চারে উঠেছেন লালচাঁদ-রানা, পরশ-রইচ, মোক্তার-রনি, জাবেদ-রনি।—ক্রীড়া প্রতিবেদককোরিয়া কাপ তায়কোয়ান্দো: ঢাকার দক্ষিণ কোরীয় দূতাবাস ও কোইকার ব্যবস্থাপনায় ২২ অক্টোবর শুরু হবে চতুর্থ কোরিয়া কাপ তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ। ২৩টি ওজন শ্রেণীতে হবে প্রতিযোগিতা। আগ্রহীদের ১৫ অক্টোবরের মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে ফেডারেশন কার্যালয়ে নাম জমা দিতে বলা হয়েছে।—বিজ্ঞপ্তি