সংক্ষেপে
প্রথম বিভাগ ক্রিকেটক্রীড়া প্রতিবেদক রেজাউলের সেঞ্চুরিতে (১০৪) প্রথম বিভাগ ক্রিকেটে পারটেক্স স্পোর্টিং ক্লাব (৩১৬/৯) ২০২ রানে হারিয়েছে রূপালী ব্যাংককে (১১৪)। অন্য ম্যাচে মতিঝিল টিঅ্যান্ডটি ক্লাব (২০৫) ১৩ রানে সিটি ক্লাবকে (১৯২) এবং বারিধারা ড্যাজলার্স (১২৩/৩) ৭ উইকেটে ইস্কাটন সবুজ সংঘকে (১১৯) হারিয়েছে। প্রথম বিভাগ ভলিবলপেপসির পৃষ্ঠপোষকতায় পল্টন ভলিবল স্টেডিয়ামে আয়োজিত লিগের কালকের খেলায় নবজাগরণী সংঘ ৩-০ সেটে স্বাবলম্বী সোসাইটিকে, উত্তরা স্পোর্টিং ৩-১ সেটে মাদারটেক মিতালী সংঘকে এবং আজাদ স্পোর্টিং ক্লাব ৩-০ সেটে হারিয়েছে ঢাকা সবুজকে।—ক্রীড়া প্রতিবেদকদ্বিতীয় বিভাগ ব্যাডমিন্টনবিজয় দিবস নিট কনসার্ন দ্বিতীয় বিভাগ ব্যাডমিন্টন শুরু ১৫ ডিসেম্বর। আগ্রহীদের ১০ ডিসেম্বরের মধ্যে পল্টন উডেন ফ্লোর জিমনেসিয়ামে ফেডারেশনের কার্যালয়ে নাম এন্ট্রি করতে হবে। বিজ্ঞপ্তি।শোকসভাসড়ক দুর্ঘটনায় নিহত সাফ গেমসে সোনাজয়ী অ্যাথলেট মাহবুব আলমের স্মরণে কাল শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে অ্যাথলেটিকস ফেডারেশন। ফেডারেশনের কার্যালয়ে বিকেল চারটায় তা শুরু হবে। এতে ক্রীড়াঙ্গনের সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে অ্যাথলেটিকস ফেডারেশন। বিজ্ঞপ্তি।আর্চারি কোচেস কোর্সআর্মি স্টেডিয়ামে আজ শুরু অলিম্পিক সলিডারিটি আর্চারি কোচেস কোর্স। আন্তর্জাতিক আর্চারি ফেডারেশনের (ফিটা) উন্নয়ন কমিটির পরিচালক পাসকেল কলমেয়ার পরিচালিত সাত দিনের কোর্সে অংশ নিচ্ছেন ২২ জন কোচ। বিজ্ঞপ্তি।রাজশাহীর খেলা: প্রিমিয়ার ডিভিশন ফুটবলে অ্যালাইড ক্লাব ২-০ গোলে হারিয়েছে শিরোইল স্পোর্টিং ক্লাবকে। গোল করেছেন ইমতিয়াজ ও শামীম। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের উদ্বোধনী খেলায় জামসেরের গোলে মোহনপুর উপজেলা হারিয়েছে পবা উপজেলাকে। প্রথম বিভাগ ক্রিকেটে শাকিব (৩/৯) ও মওলার (৩/১৮) দারুণ বোলিংয়ে টাউন ক্লাব (১৯৯) ১১৪ রানে হারিয়েছে শিরোইল ক্রিকেট ক্লাবকে (৮৫)।—রাজশাহী অফিস