সংক্ষেপে
ক্রিকেটকে বাঁচাতেস্পট ফিক্সিং কেলেঙ্কারির ঝড়ে এলোমেলো পাকিস্তান ক্রিকেট। দেশের ক্রিকেট থেকে এসব দুর্নীতি দূর করতে পাকিস্তান ক্রিকেট বোর্ড আয়োজন করবে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতামূলক কর্মসূচি। এর অংশ হিসেবে পিসিবির নিরাপত্তাবিষয়ক ম্যানেজার ওয়াসিম আহমেদ বিভিন্ন জায়গায় ক্রিকেটারদের সামনে বক্তব্য দেবেন, দেখাবেন বিভিন্ন ভিডিওচিত্র। এএফপি।ফারহাতের হুমকিবাজিকর মাজহার মাজিদের বিরুদ্ধে মামলা করতে পারেন পাকিস্তানের ওপেনার ইমরান ফারহাত। মাজিদ বলেছেন, পাকিস্তানের ওপেনার ফারহাতের সঙ্গেও তাঁর সম্পর্ক আছে। কিন্তু ফারহাত এটা অস্বীকার করে বলেছেন, স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে তাঁর নাম জড়ানোর জন্য ক্ষমা না চাইলে মাজিদের বিরুদ্ধে মামলা করবেন। এএফপি।ছেলে রোনালদোরইডিএনএ পরীক্ষা শেষ। রোনালদো নিজেই জানিয়েছেন এই পরীক্ষার ফল—অ্যালেক্স তাঁরই ছেলে। সিঙ্গাপুরে বসবাসরত ব্রাজিলিয়ান তরুণী উমেজু অনেক দিন ধরেই দাবি করে আসছিলেন তাঁর ছেলে অ্যালেক্সের বাবা রোনালদো। এত দিনে মিলল এর সত্যতা। এএফপি।