সংক্ষেপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয় দিবস হকিক্রীড়া প্রতিবেদক  সোনালী ব্যাংকের গোল-উৎসব চলছেই। ঢাকা ব্যাংক বিজয় দিবস হকির প্রথম ম্যাচে তারা ৯-০ গোলে হারিয়েছিল দিনাজপুরকে। কাল তারা বাংলাদেশ পুলিশকে উড়িয়ে দিল ১০-০ গোলে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে মুক্তবিহঙ্গও পেয়েছে বড় ব্যবধানের জয়। আরমানিটোলাকে তারা হারিয়েছে ১২-০ গোলে। বিজয় দিবস টেনিসক্রীড়া প্রতিবেদক  রানার গ্রুপ বিজয় দিবস টেনিসের পুরুষ এককের কোয়ার্টার ফাইনালে অমল রায় দেলোয়ারকে, রঞ্জন রাম আনোয়ারকে, আলমগীর রুস্তমকে, লক্ষ্মণ মোফাজ্জলকে হারিয়েছেন। নওগাঁ টেনিস ক্লাবে মহিলা এককের কোয়ার্টার ফাইনালে সাথী আয়েশাকে, আফরিন ঝিলিক চাকমাকে, ইশিতা নাজনীন সুলতানাকে হারিয়েছে। বালক এককের শেষ চারে উঠেছে বিকেএসপির উয়াই মং।আন্তজেলা ভলিবলক্রীড়া প্রতিবেদক  আন্তজেলা ভলিবলের পুরুষ বিভাগের কোয়ার্টার ফাইনালে উঠেছে সাতক্ষীরা, রংপুর, নড়াইল, পাবনা ও খুলনা। ঢাকা ভলিবল স্টেডিয়ামে কাল খুলনা ৩-১ সেটে রংপুরকে, ঢাকা ৩-১ সেটে দিনাজপুরকে, নড়াইল ৩-০ সেটে গাজীপুরকে হারিয়েছে। মেয়েদের বিভাগে রংপুর ৩-০ সেটে সাতক্ষীরাকে, রাজবাড়ী ৩-০ সেটে গাজীপুরকে এবং পাবনা ৩-০ সেটে পঞ্চগড়কে হারিয়েছে।ফরিদপুরে ক্রিকেট: প্রিমিয়ার ক্রিকেট লিগের কালকের খেলায় শোভারামপুর ইডেন ক্লাব (১২৬/৫) ৫ উইকেটে হারিয়েছে শহীদ সুফি সমাজকল্যাণ সমিতিকে (১২১)। দ্বিতীয় বিভাগে রাকিব ক্রিকেট সংঘ (১৩৮/২) ৮ উইকেটে এশিয়ান ঈগল ক্রীড়া সংস্থা জুনিয়রকে (১৩০) এবং রংধনু ক্রিকেট ক্লাব (১৭৭/৮) ৯০ রানে জুনিয়র কসমস ক্লাবকে (৮৭) হারিয়েছে। —ফরিদপুর অফিস