সংখ্যা যখন কথা বলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে ইতালি ও হল্যান্ড। গত মঙ্গলবার বিশ্বকাপ বাছাইপর্বে ইউরোপীয় অঞ্চলের খেলায় আরও অনেক কিছুই হয়েছে, যেগুলোর প্রতীকী রূপ হয়ে আছে কিছু সংখ্যা—

৫২৬
বেলারুশের বিপক্ষে পেনাল্টি থেকে ফ্রাঙ্ক রিবেরির গোল পাওয়ার আগে ৫২৬ মিনিট গোলশূন্য ছিল ফ্রান্স! এটি দেশটির দীর্ঘ সময় গোল-বন্ধ্যাত্বের নতুন রেকর্ড। আগের রেকর্ডটি ছিল ৫০০ মিনিটের—সময়কাল ১৯২৪ সালের জুন থেকে ১৯২৫ সালের মে।

১৪৪
কাজাখস্তানের বিপক্ষে মাঠে নেমে সুইডেনের পক্ষে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন অ্যান্ডার্স সভেনসন। ৩৭ বছর বয়সী এই মিডফিল্ডার ভেঙেছেন দেশটির কিংবদন্তি গোলরক্ষক টমাস রাভেল্লির (১৪৩) রেকর্ড। সভেনসনের পরবর্তী লক্ষ্য হতে পারেন লোথার ম্যাথাউস। ইউরোপের বড় দলগুলোর মধ্যে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ১৫০ ম্যাচ খেলার রেকর্ড ম্যাথাউসেরই। সব মিলিয়ে ইউরোপের রেকর্ডটি ১৬৭ ম্যাচ, লাটভিয়ার ভিটালিজ আস্তাফজেভসের।

৬৮
ফ্যারো আইল্যান্ডের বিপক্ষে একটি গোল পেলেই মিরোস্লাভ ক্লোসা ছাড়িয়ে যেতে পারতেন ‘গ্রেট’ জার্ড মুলারকে। শুক্রবার আগের ম্যাচেই জার্মানির পক্ষে সর্বোচ্চ ৬৮ গোলের রেকর্ডে মুলারের পাশে বসেছেন তিনি। জার্মানির বিশ্বকাপ প্রায় নিশ্চিত, বিশ্বকাপ দলে সুযোগ পেলে হুমকির মুখে পড়বে রোনালদোর সর্বোচ্চ ১৫ গোলের রেকর্ড। বিশ্বকাপে ক্লোসার গোল ১৪টি।

৪১
৪১ বছর পর ঘরের মাঠে জয় পেল লুক্সেমবার্গ। উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে ৩-২ গোলে জয়টির আগে দেশের মাঠে তাদের সর্বশেষ জয় ছিল ১৯৯২ সালে তুরস্কের বিপক্ষে।

১৪
চেক প্রজাতন্ত্রের বিপক্ষে জিতে টানা ১৪তম বারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠে গেছে ইতালি। টানা বিশ্বকাপ খেলায় ইতালির ওপরে আছে শুধু ব্রাজিল। সব কটি বিশ্বকাপে খেলার রেকর্ড শুধুই ব্রাজিলের।

৫
পাঁচ বছর পর প্রতিযোগিতামূলক ফুটবলে গোলের দেখা পেল সান মারিনো। পোল্যান্ডের বিপক্ষে ৫ গোল খেয়ে একটি ফেরত দিতে পেরেছে তারা। ওই গোলটিই বড় পরিবর্তন এনে দিয়েছে গোলদাতা আলেসান্দ্রো ডেলা ভেলের জীবনে! শৌখিন ফুটবলার ডেলা ভেল এক সিরামিক দোকানের কর্মচারী। ওই ম্যাচের পর কাজে যোগ দিয়ে একটা বিস্ময়ই উপহার পেলেন সহকর্মীদের কাছ থেকে, ‘ওরা আমাকে এমন সম্ভাষণ জানাল যেন আমি জাতীয় বীর। খুব অবাক হওয়ার মতো ব্যাপার ছিল।’ ওয়েবসাইট।