সংখ্যাতত্ত্ব
অপেক্ষা এখন সেমিফাইনাল আর শিরোপা নিষ্পত্তির। এরই মধ্যে শেষ হয়েছে এ বিশ্বকাপের ৬০টি ম্যাচ। পরশু শেষ হয়ে গেল শেষ দুটো কোয়ার্টার ফাইনালও। শেষ দুটো কোয়ার্টার ফাইনাল নিয়ে এই সংখ্যাতত্ত্ব ১৬বিশ্বকাপে স্পেনের পাওয়া পেনাল্টির সংখ্যা, যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ। পেনাল্টি-ভাগ্যে তাদের পরই আছে মেক্সিকো, জার্মানি (১২টি করে)। স্পেন সর্বোচ্চ এই ১৬ পেনাল্টির ২টি পেয়েছে এবারের বিশ্ব্বকাপে। কিন্তু কথা হচ্ছে, আগের ১৪টি পেনাল্টিকেই গোলে পরিণত করা স্পেন এবার হন্ডুরাস ও প্যারাগুয়ের বিপক্ষে দুটি পেনাল্টিই মিস করেছে। এক বিশ্বকাপে একই দলের দুটি পেনাল্টি মিসের নজির আর আছে দক্ষিণ কোরিয়ার। ২০০২ বিশ্বকাপে তারাও মিস করেছিল দুটি পেনাল্টি।৫এবারের বিশ্বকাপে এ পর্যন্ত ডেভিড ভিয়ার গোলসংখ্যা। ৫ গোল করলেন টানা চার ম্যাচে। টানা চার ম্যাচে গোল করার সর্বশেষ ঘটনা ২০০২ বিশ্বকাপে। ব্রাজিলের রোনালদো এবং রিভালদো—দুজনই গড়েছিলেন এই কীর্তি। ভিয়ার সামনে সুযোগ ফ্রান্সের জাঁ ফন্টেইন এবং ব্রাজিলের জেয়ারজিনহোর রেকর্ড ছোঁয়ার। ১৯৫৮ বিশ্বকাপে ফন্টেইন এবং ১৯৭০ বিশ্বকাপে জেয়ারজিনহো—দুজনই গোল করেছিলেন টানা ৬ ম্যাচে।৪৫২ বছরের মধ্যে এটাই আর্জেন্টিনার সবচেয়ে বড় ব্যবধানে হার। ১৯৫৮ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ৬-১ গোলে হারিয়েছিল চেকোস্লোভাকিয়া।২দুটি করে পেনাল্টি মিস হয়েছে এমন ম্যাচের সংখ্যা। এ দুটি ম্যাচের একটি এবারের বিশ্বকাপের স্পেন-প্যারাগুয়ের কোয়ার্টার ফাইনাল। প্রথম নজিরটি ৮০ বছর আগে, ১৯৩০ উরুগুয়ের প্রথম বিশ্বকাপে। আর্জেন্টিনা-মেক্সিকো দুই দলই একটি পেনাল্টি মিস করেছিল। মজার বিষয় হচ্ছে, আর্জেন্টিনার ৬-৩ গোলে জেতা ওই ম্যাচেই বিশ্বকাপের প্রথম পেনাল্টি থেকে গোল করে ইতিহাস হয়ে আছেন মেক্সিকোর ম্যানুয়েল রোসাস। পরশু প্যারাগুয়ের অস্কার কারদোজোর পেনাল্টি ঠেকিয়ে ইতিহাস গড়েছেন স্পেনের গোলরক্ষক ইকার ক্যাসিয়াসও। বিশ্বকাপের ইতিহাসে তিনিই একমাত্র গোলরক্ষক, যিনি ভিন্ন দুটি বিশ্বকাপে পেনাল্টি ঠেকালেন। ২০০২ বিশ্বকাপেও আয়ারল্যান্ডের ইয়ান হার্টের পেনাল্টি কিক ঠেকিয়েছিলেন ক্যাসিয়াস।২আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে জার্মানির তরুণ তুর্কি টমাস মুলার হেড করে দলের পক্ষে প্রথম গোলটি করেন খেলার ২ মিনিট ৪০ সেকেন্ডে। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত এটাই দ্রুততম গোল। তাঁর এই গোল দিয়েই ব্রাজিলের পর বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দল হিসেবে ২০০ গোলের মাইলফলক স্পর্শ করেছে জার্মানি।১আর একটি মাত্র গোল চাই মিরোস্লাভ ক্লোসার। তাহলেই ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোনালদোর বিশ্বকাপের সর্বোচ্চ ১৫ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলবেন ক্লোসা। ১০ গোলের পুঁজি নিয়ে এবারের বিশ্বকাপ শুরু করা ক্লোসা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই পেয়ে যান এক গোল। দ্বিতীয় রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে গোল করে জার্মান তারকা ছুঁয়ে ফেলেন কিংবদন্তি পেলের ১২ গোলের রেকর্ড। পরশু আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে দুই গোল করে ছুঁয়ে ফেলেন তাঁর স্বদেশি কিংবদন্তি জার্ড মুলারের ১৪ গোলের রেকর্ড। এই ম্যাচেই জার্মানির ষষ্ঠ ফুটবলার হিসেবে ক্লোসা ছুঁয়েছেন ১০০তম ম্যাচের মাইলফলক। ওয়েবসাইট।