সংখ্যাতত্ত্বে বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

০—কোনো সেঞ্চুরি নেই বাংলাদেশের পক্ষে।১—হাজার রান করা একমাত্র ব্যাটসম্যান সনাত্ জয়াসুরিয়া (১০৩০)।২—বাংলাদেশের জয়, শ্রীলঙ্কার বিপক্ষে ২৭ ম্যাচে।৪—সবচেয়ে বেশি সেঞ্চুরি, জয়াসুরিয়ার।১০—উইকেটের ব্যবধানে বড় দুটি জয়ের দুটিই শ্রীলঙ্কার।৩৬—অতিরিক্ত খাতে সর্বোচ্চ রান, দিয়েছে শ্রীলঙ্কা।৩৭—রানের ব্যবধানে সবচেয়ে ছোট জয়, শ্রীলঙ্কার।৭৬—এক শ রানের নিচে একমাত্র স্কোর, বাংলাদেশের (কলম্বো, ২০০২)।৯২*—বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ইনিংস, সাকিব আল হাসানের।১০০—বাংলাদেশের একমাত্র সেঞ্চুরি জুটি, মোহাম্মদ আশরাফুল ও মানজারুল রানার (কলম্বো, ২০০৪)।১১৬.০০—সর্বোচ্চ ব্যাটিং গড় (কমপক্ষে এক শ রান করেছেন তাঁদের মধ্যে), আভিস্কা গুনাবর্ধনের।১৩০—সর্বোচ্চ রানের ইনিংস, সনাত্ জয়াসুরিয়ার।১৫৩—সবচেয়ে কম রানের ম্যাচ (কলম্বো, ২০০২)।১৯৮—রানে সবচেয়ে বড় জয়, শ্রীলঙ্কার।২০১—সর্বোচ্চ রানের জুটি, সনাত্ জয়াসুরিয়া ও কুমার সাঙ্গাকারার (করাচি, ২০০৮)।৩০০.০০—এক ইনিংসে সর্বোচ্চ স্ট্রাইকরেট। ২০০৬ সালে চট্টগ্রামে ৯ বলে অপরাজিত ২৭ রান করেছিলেন ফারভিজ মাহারুফ।৩৫৭—সর্বোচ্চ দলীয় রান, শ্রীলঙ্কার।৫৮৩—এক ম্যাচে সবচেয়ে বেশি রান (লাহোর, ২০০৮)।