সংখ্যাতত্ত্বে বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮৪৪৯এই বিশ্বকাপে মোট স্বেচ্ছাসেবীর সংখ্যা। সবচেয়ে বেশি বয়সী ভলান্টিয়ারের বয়স ৮০।৬৬৯এই বিশ্বকাপে সবচেয়ে বেশি ৬৬৯টি পাস দিয়েছেন স্পেনের জাভি হার্নান্দেজ, দ্বিতীয় স্থানে থাকা বাস্তিয়ান শোয়েনস্টাইগারের চেয়ে ১০৪টি বেশি।১৬১এবারের বিশ্বকাপের মোট ফাউল; গত বিশ্বকাপের চেয়ে ৮৫টি কম।১৪৫এই বিশ্বকাপের মোট গোল; ৬৪ ম্যাচের বিশ্বকাপ ফরম্যাটে সবচেয়ে কম গোল। ১৯৯৮ সালে ৬৪ ম্যাচের বিশ্বকাপ শুরুর পর থেকেই অবশ্য গোলসংখ্যা কমে আসছে। ১৯৯৮-এ ছিল ১৭১টি, ২০০২-এ ১৬১, ২০০৬-এ ১৪৭।১১৬ফাইনালে আন্দ্রেস ইনিয়েস্তার গোলটি বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে দেরিতে হওয়া শিরোপা-নির্ধারণী গোল।৫০সবচেয়ে বেশি ৫০টি ক্রস করেছেন ডিয়েগো ফোরলান; দ্বিতীয় সর্বোচ্চ ৪২টি ক্রস করেছেন জাভি হার্নান্দেজ।৩৯৩৯ বছর ৩৩০ দিন; এই বিশ্বকাপের সবচেয়ে বেশি বয়সী ফুটবলার ইংলিশ গোলকিপার ডেভিড জেমস। আউটফিল্ড ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি বয়সী মেক্সিকোর কথেমক ব্লাঙ্কো (৩৯); সবচেয়ে বেশি বয়সী গোলদাতাও ব্লাঙ্কো।২৯স্পেনের লা লিগায় খেলা ফুটবলারদের করা মোট গোল। জার্মানির বুন্দেসলিগার ফুটবলাররা করেছেন ২১টি; ইংলিশ প্রিমিয়ার লিগের ১২টি।৩১৩১—সার্জিও রামোসের একক দৌড়; স্প্যানিশ ডিফেন্ডারের পেছনে আছেন লুকাস পোডলস্কি (২৭), আন্দ্রেস ইনিয়েস্তা, ডেভিড ভিয়া ও লিওনেল মেসি (২৫টি করে)।৩১ লাখ ৮০ হাজার দর্শক স্টেডিয়ামে বসে দেখেছে এবারের বিশ্বকাপ। ৩৫ লাখ ৯০ হাজার দর্শক দেখেছিল ১৯৯৪ বিশ্বকাপ।২২কেপটাউনের গ্রিন পয়েন্ট স্টেডিয়ামে হওয়া মোট গোল; এই বিশ্বকাপের ১০ ভেন্যুর মধ্যে সবচেয়ে বেশি।বিশ্বকাপে সবচেয়ে বেশি ২২ জন ফুটবলার মাঠে নামিয়েছে জার্মানি। ১৯সবচেয়ে বেশি ১৯টি ফাউল করেছেন জাপানের কেইসুকে হোন্ডা। সার্জিও রামোস ও মার্ক ফন বোমেল আছেন ঠিক পেছনেই (১৭)।১৪বিশ্বকাপে মিরোস্লাভ ক্লোসার গোল; ছুঁয়েছেন আরেক জার্মান কিংবদন্তি জার্ড মুলারকে।ফাইনালে মোট হলুদ কার্ড; এর আগের রেকর্ডের চেয়ে ডাবলেরও বেশি। ১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনা-পশ্চিম জার্মানির ফাইনালে হলুদ কার্ড দেখানো হয়েছিল ৬টি।১২বায়ার্ন মিউনিখের ফুটবলারদের করা মোট গোল, এই বিশ্বকাপে কোনো একটি ক্লাবের সবচেয়ে বেশি। ৯টি করেছে ইন্টার মিলানের ফুটবলাররা, ৮টি অ্যাথলেটিকো মাদ্রিদের।৯টানা ৯ ঘণ্টা ১৯ মিনিট কোনো গোল না খেয়ে বিশ্বকাপ রেকর্ড গড়েছে সুইজারল্যান্ড। ৯ ঘণ্টা ১৬ মিনিটের আগের রেকর্ডটি ছিল ইতালির।৮স্পেনকে নিয়ে বিশ্বকাপ জিতল মোট ৮ দল।স্পেনের মোট গোল, এত কম গোল করে শিরোপা পায়নি আর কোনো দল।৬এবার দক্ষিণ আফ্রিকাকে নিয়ে মোট ছয়টি বিশ্বকাপে পাঁচটি দলকে কোচিং করালেন ব্রাজিলের কার্লোস আলবার্তো পাহেইরা।শেষ ষোলোতে উঠেছিল মাত্র ৬টি ইউরোপীয় দল। শেষ আটে মাত্র ৩টি, এই মহাদেশের ইতিহাসে সবচেয়ে কম।৩শিরোপা জয়ের পথে বিশ্বকাপে স্পেনের হয়ে গোল করেছেন মাত্র তিনজন। এর আগে চারজন গোলস্কোরারের কমে বিশ্বকাপ জিততে পারেনি আর কোনো দল।হন্ডুরাস দলে ছিলেন তিন ভাই—উইলসন, জনি ও জেরি পালাসিওস। বিশ্বকাপ দলে তিন ভাই থাকার ঘটনা এই প্রথম।২আগের দুই ফাইনালিস্ট দ্বিতীয় রাউন্ডেই উঠতে না পারার দ্বিতীয় ঘটনা ঘটল এবার। ১৯৬৬ বিশ্বকাপে শেষ ষোলোয় উঠতে পারেনি ব্রাজিল ও চেকোস্লোভাকিয়া।আর্জেন্টিনার বিপক্ষে ২ মিনিট ৩৯ সেকেন্ডে গোল করে টুর্নামেন্টের দ্রুততম গোল করেছেন টমাস মুলার।১হার দিয়ে শুরু করে বিশ্বকাপ জেতা একমাত্র দল হয়ে গেল স্পেন।ইউরোপের প্রথম দেশ হিসেবে ইউরোপের বাইরে বিশ্বকাপ জিতল স্পেন।টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল নিউজিল্যান্ড।