সংখ্যাতত্ত্বে ভারত-শ্রীলঙ্কা ওয়ানডে লড়াই
১—রানের ব্যবধানে একমাত্র জয় ভারতের।২—হাজার রান করেছেন দুজন, ভারতের শচীন টেন্ডুলকার (২৯৬৫) ও শ্রীলঙ্কার সনাত্ জয়াসুরিয়া (২৮৯৯)।৭—সর্বোচ্চ শূন্য রানে আউট হয়েছেন, সনাত্ জয়াসুরিয়া। —ম্যাচে ৭ উইকেট পাওয়া একমাত্র বোলার মুত্তিয়া মুরালিধরন।৮—সর্বোচ্চ সেঞ্চুরি, শচীন টেন্ডুলকারের।১০—উইকেটের ব্যবধানে একমাত্র জয় ভারতের।১১—পরিত্যক্ত ম্যাচের সংখ্যা।২৮—সর্বোচ্চ ক্যাচ, মাহেলা জয়াবর্ধনের।৩৭—অতিরিক্ত খাতে সর্বোচ্চ রান দিয়েছে ভারত।৫৪—সর্বনিম্ন দলীয় রান, ভারতের।৬৩.০৮—সর্বোচ্চ ব্যাটিং গড়, (কমপক্ষে ১০টি ইনিংস খেলেছেন তাঁদের মধ্যে) মহেন্দ্র সিং ধোনির।৭৪—সর্বোচ্চ উইকেট, মুত্তিয়া মুরালিধরনের।৮৮—এক ইনিংসে সবচেয়ে খরুচে বোলারের রান, বোলার জহির খান।৮৯—সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন সনাত্ জয়াসুরিয়া।১১০.২৮—সর্বোচ্চ স্ট্রাইক রেট, বীরেন্দর শেবাগের।১৮৯—সর্বোচ্চ ইনিংস সনাত্ জয়াসুরিয়ার।১৯৩—এক ম্যাচে সবচেয়ে কম রান (শারজা, ২০০০)।২৪০.০০—এক ইনিংসে সর্বোচ্চ স্ট্রাইক রেট। চলমান আইডিয়া কাপেই ১৫ বলে অপরাজিত ৩৬ রান করেছেন তিসারা পেরেরা।৪১৪—সর্বোচ্চ দলীয় রান, ভারতের।৮২৫—এক ম্যাচে সবচেয়ে বেশি রান (রাজকোট, ২০০৯)।