সংখ্যাতত্ত্বে স্পেন-জার্মানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেমিফাইনাল৯৮এই সেমিফাইনাল দিয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ৯৮ ম্যাচ খেলার রেকর্ড এককভাবে হয়ে গেল জার্মানির। এর আগে যৌথভাবে শীর্ষে ছিল তারা ব্রাজিলের সঙ্গে। ৫৫ ম্যাচ খেলে তালিকার পঞ্চম স্থানে ইংল্যান্ডের পাশে বসল স্পেন।৩২৩২ বছর পর এই প্রথম বিশ্বকাপের ফাইনালে উঠল এমন দুটো দল যারা কখনোই শিরোপা জেতেনি। ১৯৭৮ বিশ্বকাপে সর্বশেষ দেখা গিয়েছিল এমনটা, ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা ও হল্যান্ড।২৮২৮ বছর পর বিশ্বকাপের ফাইনালে উঠল ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। সর্বশেষ ১৯৮২ বিশ্ব্বকাপের ফাইনালে উঠেছিল ১৯৮০ ইউরো চ্যাম্পিয়ন পশ্চিম জার্মানি। ২৬স্পেন-জার্মানি ম্যাচে প্রথম ফাউল হয়েছে ২৬ মিনিট ৫২ সেকেন্ডে! লুকাস পোডলস্কিকে ফাউল করেছিলেন সার্জিও রামোস।২৫জার্মানির সেরা একাদশের গড় বয়স ছিল ২৫ বছর ২৯৯ দিন। ১৯৬২ বিশ্বকাপে যুগোস্লাভিয়ার পর বিশ্বকাপ সেমিফাইনালের সর্বকনিষ্ঠ একাদশ এটাই।১২বিশ্বকাপের ফাইনাল খেলা দ্বাদশ দেশ হতে যাচ্ছে স্পেন। বাকি এগারোটি হলো উরুগুয়ে, আর্জেন্টিনা, ইতালি, চেকোস্লোভাকিয়া, হাঙ্গেরি, ব্রাজিল, পশ্চিম জার্মানি, সুইডেন, ইংল্যান্ড, হল্যান্ড ও ফ্রান্স।৭ফার্নান্দো তোরেসের জায়গায় পেদ্রো রদ্রিগেজকে খেলানোয় স্পেনের সেরা একাদশে বার্সেলোনার খেলোয়াড় ছিলেন সাতজন। সেমিফাইনালের কোনো এক দলে এক ক্লাবের সবচেয়ে বেশি ফুটবলার খেলার রেকর্ড এটি। তবে এই রেকর্ডে সঙ্গী আছে আরও দুটি দেশ। ১৯৩৪ বিশ্বকাপের সেমিফাইনালের চেকোস্লোভাকিয়া দলে স্লাভিয়া প্রাগ ও ১৯৭০ বিশ্বকাপে উরুগুয়ে দলে ন্যাসিওনাল ক্লাবের সাতজন করে ফুটবলার ছিলেন।৬ইউরো চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপের নকআউট পর্বে টানা ৬ ম্যাচে কোনো গোল হজম করেনি স্পেন।৪জার্মানি খেলছে, এমন টানা চারটি সেমিফাইনালের প্রথমার্ধে কোনো গোল হলো না। ১৯৯০ ও ২০০২ বিশ্বকাপে জিতেছিল জার্মানি, হারল ২০০৬ ও এবার।৩বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় দল হিসেবে হার দিয়ে শুরু করে ফাইনালে উঠল স্পেন। ১৯৯০ বিশ্বকাপে প্রথম ম্যাচে ক্যামেরুনের কাছে হেরেছিল পরবর্তী সময়ে রানার্সআপ হওয়া আর্জেন্টিনা, পরের বিশ্বকাপের রানার্সআপ ইতালি প্রথম ম্যাচে হেরেছিল আয়ারল্যান্ডের কাছে। ওয়েবসাইট।