সংখ্যাতত্ত্বে হল্যান্ড-উরুগুয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২০০আরিয়েন রোবেনের গোলটি বিশ্বকাপ ইতিহাসে ২২০০তম গোল।৪১ডিয়েগো ফোরলানের করা গোলটি ছিল ৪১ মিনিটে হওয়া এই বিশ্বকাপের প্রথম গোল। সবচেয়ে বেশি পাঁচটি গোল হয়েছে ৮৯ মিনিটে, ৭৯ মিনিটে হয়েছে চারটি।২৯আন্তর্জাতিক ফুটবলে হল্যান্ড-উরুগুয়ে ২৯ বছর পর মুখোমুখি হলো। ২৯ বছর আগের সেই ম্যাচে ২-০ গোলে জিতেছিল উরুগুয়ে।২৮হল্যান্ডের প্রথম একাদশের গড় বয়স ছিল ২৮ বছর ৩৪২ দিন, ১৯৭৮ বিশ্বকাপের পর এটাই ডাচদের সবচেয়ে বয়সী দল।২২পরশু ৫ গোলের পর কেপটাউনের গ্রিন পয়েন্ট স্টেডিয়ামে মোট গোলসংখ্যা। বিশ্বকাপের দশ ভেন্যুর মধ্যে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি গোল হয়েছে এখানেই। ১৪বিশ্বকাপের বাছাই ও চূড়ান্ত পর্ব মিলিয়ে টানা ১৪ ম্যাচ জিতল হল্যান্ড, যেটি নতুন রেকর্ড।১০অস্কার তাবারেজের কোচিংয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ১০ ম্যাচ খেলল উরুগুয়ে। ৯টি ম্যাচ খেলেছিল হুয়ান লোপেজের কোচিংয়ে। ১০টি সেমিফাইনালে মুখোমুখি হলো দক্ষিণ আমেরিকা ও ইউরোপের কোনো দেশ। সর্বশেষ ১০ ম্যাচে এটি ছিল উরুগুয়ের প্রথম পরাজয়।৬টানা ৬ ম্যাচ জিতে ফাইনালে উঠল হল্যান্ড।৫৫ গোল নিয়ে ডিয়েগো ফোরলান এখন পেদ্রো সিয়া ও হুয়ান আলবার্তো শিয়াফিনোর সঙ্গে যৌথভাবে বিশ্বকাপে উরুগুয়ের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। ৮ গোল নিয়ে শীর্ষে অস্কার মিগুয়েজ।১বিশ্বকাপের সেমিফাইনালে এটি ছিল হল্যান্ডের প্রথম জয়। ১৯৭৪ ও ১৯৭৮ বিশ্বকাপে ফাইনাল খেললেও সেই দুবার সেমিফাইনাল ছিল না। ১৯৯৮ সেমিফাইনালে হেরেছিল ব্রাজিলের কাছে।