সংখ্যাতত্ত্বে ‘এল ক্লাসিকো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯ ২০০৮ সালে বার্সেলোনার দায়িত্ব নেওয়ার পর ১৪টি এল ক্লাসিকোর ৯টিতেই জিতেছেন পেপ গার্দিওলা। হেরেছেন মাত্র ১টিতে (২০১১ কোপা ডেল রে ফাইনাল)।১১ ফেব্রুয়ারিতে ওসাসুনার কাছে হারের পর টানা ১১টি লিগ ম্যাচ জিতেছে বার্সেলোনা। এই সময়েই ব্যবধান ১০ থেকে নেমে এসেছে ৪ পয়েন্টে।১৩ ১৮টি ক্লাসিকোয় অংশ নিয়ে লিওনেল মেসির গোলসংখ্যা। এল ক্লাসিকোর ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ। যদিও শেষ তিন ক্লাসিকোয় গোল পাননি এই আর্জেন্টাইন।১৮ সাবেক রিয়াল কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানোই এল ক্লাসিকোর সর্বোচ্চ গোলদাতা। ১৮ সবচেয়ে বেশি কার্ড দেখেছেন রিয়ালের সাবেক খেলোয়াড় ফার্নান্দো হিয়েরো। ১৭টি হলুদ ও ১টি লাল কার্ড। ৩৬৫ স্বীকৃত এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের গোলসংখ্যা। বার্সার ১১টি কম।