সংখ্যায় বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৬—১৯৭৪ বিশ্বকাপে এই জুন মাসেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-০ গোলে জিতেছিল জার্মানি। ৫৩ মিনিটে দলের তৃতীয় গোলটি করেছিলেন জার্ড মুলার। ৩৬ বছর পর আরেক মুলার—টমাস সেই অস্ট্রেলিয়ার বিপক্ষেই করলেন দলের তৃতীয় গোলটি।২৪—আরও একটি বিশ্বকাপে নামার জন্য ২৪ বছরের অপেক্ষার অবসান হলো আলজেরিয়ার।২০—এবার বিশ্বকাপে আফ্রিকার প্রথম জয়টি এনে দিয়েছে ঘানা। বিশ্বকাপে আফ্রিকান দলগুলোর ৯৪টি ম্যাচে যেটি ২০তম জয়। ১৪—পরশু পর্যন্ত বিশ্বকাপের ইতিহাসে একমাত্র পেনাল্টিতে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়েছে ১৪ বার। ১৩—পরশু পর্যন্ত প্রথম আট ম্যাচে গোল হয়েছে ১৩টি। এটাই প্রথম আট ম্যাচে সবচেয়ে কম গোলের নজির। আগের রেকর্ডটি ছিল ১৯৬২ আর ১৯৭৪ বিশ্বকাপের। সেবার প্রথম আট ম্যাচে গোল হয়েছিল ১৬টি। ১২—বিশ্বকাপে যে ১৫টি ম্যাচ খেলেছেন মিরোস্লাভ ক্লোসা, ১২ বারই তাঁকে উঠে আসতে হয়েছে মাঠ থেকে। সবচেয়ে বেশিবার তুলে নেওয়া খেলোয়াড়ের রেকর্ড!১১—বিশ্বকাপে ক্লোসার গোলসংখ্যা। ইয়ুর্গেন ক্লিন্সমানকে ছুঁয়ে জার্মানদের মধ্যে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন তিনি। আর তিনটি গোল করলে ক্লোসা ছুঁয়ে ফেলবেন জার্ড মুলারকে। আর যদি গোল করতে পারেন চারটি, ক্লোসা ছুঁয়ে ফেলবেন ব্রাজিলের রোনালদোর ১৫ গোলের রেকর্ড।৫—এবার বুন্দেসলিগায় ক্লোসা আর লুকাস পোডলস্কির গোলসংখ্যা। বিস্মরণযোগ্য এই পারফরম্যান্স দ্রুতই ভুলিয়ে দিয়েছেন তাঁরা, পরশু ম্যাচের ২৬ মিনিটের মধ্যে গোল করেছেন দুজনই।১—বিশ্বকাপে স্লোভেনিয়ার প্রথম জয়।