সংখ্যায় শ্রীলঙ্কা-উইন্ডিজ টি-টোয়েন্টি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
০ দুই দলের টি-টোয়েন্টি লড়াইয়ে কোনো সেঞ্চুরি নেই।২ দুটি করে ফিফটি করেছেন দুজন—তিলকরত্নে দিলশান ও মাহেলা জয়াবর্ধনে।৪ দুই দলের চারটি ম্যাচই জিতেছে শ্রীলঙ্কা। ইনিংসে ৪ উইকেট পাওয়া একমাত্র বোলার লেন্ডল সিমন্স।৯ সবচেয়ে বেশি উইকেট অজন্তা মেন্ডিসের।২২ সবচেয়ে বেশি অতিরিক্ত রান দিয়েছে শ্রীলঙ্কা।৪৫ সবচেয়ে খরুচে বোলারের রান, বোলার কাইরন পোলার্ড ও লাসিথ মালিঙ্গা।১০১ ওয়েস্ট ইন্ডিজের সর্বনিম্ন স্কোর (ওভাল, ২০০৯)।৯৮* সর্বোচ্চ ইনিংস জয়াবর্ধনের (ব্রিজটাউন, ২০১০)।৯৩.৫০ সর্বোচ্চ ব্যাটিং-গড় তিলকরত্নে দিলশানের (কমপক্ষে ৫০ রান)।১৬৬ সর্বোচ্চ জুটি, মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারার। ২০১০ সালে ব্রিজটাউনে দ্বিতীয় উইকেট জুটিতে এই রান করেছিলেন তাঁরা।১৮৭ সবচেয়ে বেশি রান তিলকরত্নে দিলশানের।১৯৫ সর্বোচ্চ স্কোর ওয়েস্ট ইন্ডিজের (ব্রিজটাউন, ২০১০)।