সংখ্যায় শ্রীলঙ্কা-পাকিস্তান টি-টোয়েন্টি
০ দুই দলের টি-টোয়েন্টি লড়াইয়ে কোনো সেঞ্চুরি নেই।১ একমাত্র সেঞ্চুরি জুটিটি ইউনুস খান ও শোয়েব মালিকের। ২০০৭ সালে জোহানেসবার্গে চতুর্থ উইকেটে তাঁরা করেছিলেন ১০১ রান।২ শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের সব (৯টি) আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন দুজন—শহীদ আফ্রিদি ও শোয়েব মালিক।৩ সবচেয়ে বেশি ফিফটি শহীদ আফ্রিদির।৪ ১৩ রানে ৪ উইকেট নিয়ে সেরা বোলিং উমর গুলের।৭ সবচেয়ে বেশি ছক্কা শহীদ আফ্রিদির। বেশি ডিসমিসাল কুমার সাঙ্গাকারার। বেশি ক্যাচ তিলকরত্নে দিলশানের।৯ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে দুই দল। পাকিস্তান জিতেছে ৬টি ম্যাচ, শ্রীলঙ্কা ৩টি।১২ সবচেয়ে বেশি উইকেট উমর গুলের।২০ সবচেয়ে বেশি অতিরিক্ত রান দিয়েছে পাকিস্তান (লর্ডস, ২০০৯)।৬৪ সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস কুমার সাঙ্গাকারার। এক ইনিংসে সবচেয়ে রান খরচ করা বোলার সনাৎ জয়াসুরিয়া। সর্বোচ্চ ব্যাটিং-গড় মিসবাহ-উল-হকের (কমপক্ষে যাঁরা ১০০ করেছেন)।৯৫ সর্বনিম্ন দলীয় রান পাকিস্তানের (হাম্বানটোটা, ২০১২)।১৮৯ সর্বোচ্চ স্কোর পাকিস্তানের (২০০৭, জোহানেসবার্গ)।২২২ সবচেয়ে বেশি রান, শোয়েব মালিকের।