সংখ্যায় সংখ্যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮০
দলবদলে লেস্টার সিটির পুরো দলের পেছনে খরচ হয়েছে ৮০ মিলিয়ন ডলার, যা শুধু কেভিন ডি ব্রুইনের ট্রান্সফার ফির চেয়েও ৪ মিলিয়ন ডলার কম! বেলজিয়ান মিডফিল্ডারের জন্য ম্যানচেস্টার সিটির খরচ হয়েছিল ৮৪ মিলিয়ন ডলার।
৩৮
১৯৭৭-৭৮ মৌসুমে নটিংহাম ফরেস্টের পর সর্বশেষ ৩৮ বছরে এই প্রথম কোনো নতুন চ্যাম্পিয়ন পেল ইংলিশ লিগ। গত ৬০ বছরেই নতুন চ্যাম্পিয়নের তালিকায় নাম উঠেছে শুধু ডার্বি কাউন্টি (১৯৭১-৭২), লিডস ইউনাইটেড (১৯৬৮-৬৯) ও ইপসউইচ টাউনের (১৯৬১-৬২)।
১
১৯৯৪-৯৫ মৌসুমে ব্ল্যাকবার্ন রোভার্সের পর প্রিমিয়ার লিগ যুগে ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, চেলসি ও ম্যানচেস্টার সিটির বাইরে চ্যাম্পিয়ন হওয়া প্রথম দল লেস্টার।
৮
ইংলিশ লিগে এর আগে চ্যাম্পিয়ন দলগুলোর মধ্যে মাত্র ৮টি দল শিরোপা জেতার আগের মৌসুম ১৪ বা তার নিচে থেকে শেষ করেছিল।
১৩
গত মৌসুমে ১৪তম স্থানে থেকে লিগ শেষ করা লেস্টার এবার হলো চ্যাম্পিয়ন, ১৩ ধাপ উন্নতি। ১৯৭৭-৭৮ মৌসুমে নটিংহামের পর এক মৌসুমে এত উন্নতি আর কেউ করতে পারেনি। নটিংহামের উন্নতি ছিল ২০ ধাপ, ৭৭-৭৮ মৌসুমে চ্যাম্পিয়ন হওয়ার আগের মৌসুমেই দ্বিতীয় স্তরে চ্যাম্পিয়ন হয়ে ইংলিশ লিগে উঠে এসেছিল নটিংহাম।
২৪
লেস্টারকে নিয়ে ইংল্যান্ডের শীর্ষ লিগে এই পর্যন্ত ২৪টি ভিন্ন দল চ্যাম্পিয়ন হয়েছে।