সংখ্যায় সংখ্যায়
৩
অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে টানা তিনটি সিরিজে হারাল দক্ষিণ আফ্রিকা। এর আগে অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে টানা তিনটি সিরিজে হারিয়েছে শুধু দুটি দল—ইংল্যান্ড (১৮৮৪, ১৮৮৭, ১৮৮৮) ও ওয়েস্ট ইন্ডিজ (১৯৮৪, ১৯৮৮, ১৯৯২)।
১
এই প্রথম অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে ইনিংস ব্যবধানে হারাল দক্ষিণ আফ্রিকা। এর আগে অস্ট্রেলিয়ায় তাদের সবচেয়ে বড় জয় ছিল ৩০৯ রানের, ২০১২ সালে পার্থে।
৩২৬
মাত্র ৩২৬ রান করেও ইনিংস ব্যবধানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা এর আগে সর্বনিম্ন ৩৩০ রান করেও ইনিংস ব্যবধানে জিতেছিল বাংলাদেশের (১০২ ও ২১০) বিপক্ষে ২০০৩ সালে ঢাকা টেস্টে। বিশ্ব রেকর্ডটা অস্ট্রেলিয়ার। ১৯৩২ সালে মেলবোর্ন টেস্টে একমাত্র ইনিংসে ১৫৩ রান করেও দক্ষিণ আফ্রিকাকে (৩৬ ও ৪৫) ইনিংস ব্যবধানে হারিয়েছিল অস্ট্রেলিয়া।
৫
২০১৩ সালের পর আবার টানা পাঁচ টেস্টে হারল অস্ট্রেলিয়া। ২০১৩ সালে ভারত ও ইংল্যান্ডের কাছে টানা ছয় ম্যাচে হারা অস্ট্রেলিয়ার টানা সর্বোচ্চ সাতটি টেস্ট হেরেছিল ১৮৮৫ থেকে ১৮৮৮ সালের মধ্যে ইংল্যান্ডের কাছে।
৫৫৮
হোবার্টে অস্ট্রেলিয়ার খেলা বলের সংখ্যা। যা গত ১০০ বছরে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বনিম্ন। ১৯২৮-২৯ মৌসুমে ব্রিসবেনে ইংল্যান্ডের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে মাত্র ৪৫৭ বল খেলেছিল অস্ট্রেলীয়রা।
৩২
কাল অস্ট্রেলিয়ার শেষ ৮ উইকেট পড়েছে মাত্র ৩২ রানের মধ্যে। অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে সবচেয়ে বাজে ধস এটাই। এর আগে ১৮৮৮ সালে সিডনিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৩২ রানে শেষ ৮ উইকেট হারিয়ে ৪২ রানে অলআউট হয়েছিল অস্ট্রেলিয়া।
১৬
হোবার্ট টেস্টে অস্ট্রেলিয়ার ১৬ ব্যাটসম্যান এক অঙ্কের ঘরে আউট হয়েছেন। সংখ্যাটা এক ম্যাচে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ। এর আগে ১৯১২ সালে ওভালেও অস্ট্রেলিয়ার ১৬ ব্যাটসম্যান ফেরেন এক অঙ্কে।
১৯৩.৫
হোবার্টে দুদল মিলে খেলেছে মাত্র ১৯৩.৫ ওভার। ১৯৫০ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে নিষ্পত্তি হওয়া সংক্ষিপ্ততম টেস্ট।