সংখ্যায় সংখ্যায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫০
কুশল মেন্ডিসের ১৬৬ বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে শ্রীলঙ্কানদের ৫০তম সেঞ্চুরি। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৪টি সেঞ্চুরি পাকিস্তানিদের।
৩১
শ্রীলঙ্কার ৩১তম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন কুশল মেন্ডিস।
১৯৬
মেন্ডিস-গুনারত্নের ১৯৬ রানের জুটি বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজে চতুর্থ উইকেটে সর্বোচ্চ। মেন্ডিসরা পেছনে ফেললেন ২০০২ সালে প্রেমাদাসায় কুমার সাঙ্গাকারা-অরবিন্দ ডি সিলভার ১৫০ রানের জুটিকে।
৫০
২০১৪ সালের সেন্ট লুসিয়া টেস্টের পর কালই প্রথম ম্যাচের প্রথম দিনে ৫০ ওভার বল করলেন বাংলাদেশের পেসাররা। সেন্ট লুসিয়ায় প্রথম দিনে ৫৬ ওভার বোলিং করেছিলেন আল আমিন, শফিউল ও রবিউল।