১ম
বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি তামিম ইকবালের
১০০০
বাংলাদেশের প্রথম ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের ২৫তম ব্যাটসম্যান হিসেবে হাজার রান তামিমের।
৪/১৫
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের সেরা বোলিংটা কালই করলেন সাকিব। আগের সেরা ২০১৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে (৪/২১)।
৫৭.২২
কাল বাংলাদেশের রানের ৫৭.২২ শতাংশই করেছেন তামিম। শতকরা রানের হিসাবে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা ইনিংস। পেছনে পড়ল এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে সাব্বির রহমানের ৮০ রানের ইনিংসটি (৫৪.৪২ শতাংশ)।
৩
২০ ওভারের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয়বার পুরো ২০ ওভার ব্যাটিং করে শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশানের রেকর্ড ছুঁলেন তামিম।
২৫
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কাও তামিমের, দুয়ে মাহমুদউল্লাহ।
৫০০
২২ ম্যাচের ২১ ইনিংসেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০০ রান হলো সাব্বির রহমানের। সাব্বিরের আগে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে কম ২৪ ইনিংসে ৫০০ রান করেছিলেন তামিম ইকবাল।

১৮০
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় ইনিংস। পেছনে পড়ল ২০১২ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষের ১৭৫ রান।