সংখ্যায় ২০ জুনের বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোবেন-মুলার-বেনজেমা ফন পার্সিদের সঙ্গে গোল্ডেন বুটের লড়াইয়ে উঠে এসেছেন অখ্যাত এনার ভ্যালেন্সিয়া! বিশ্বকাপে ২ ম্যাচে ৩ গোল, দেশের হয়ে সর্বশেষ ৬ ম্যাচে ৭ গোল করলেন মেক্সিকান ক্লাব পাচুয়াতে খেলা ইকুয়েডরের এই স্ট্রাইকার।

৩২ বছর পর হন্ডুরাসকে বিশ্বকাপ গোল এনে দিয়েছেন কার্লো কস্টলি।

কখনো জয়ের স্বাদ না পেয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি আরেক ধাপ বাড়িয়ে ৮ ম্যাচে নিয়ে গেল হন্ডুরাস।

১৯৯৮ বিশ্বকাপের পর প্রথমবার গ্রুপপর্বে টানা দুই ম্যাচে কমপক্ষে ৩ গোল করল ফ্রান্স।

সুইজারল্যান্ডের বিপক্ষে অলিভিয়ের জিরুর গোলটি (দলের প্রথম) বিশ্বকাপে ফ্রান্সের শততম গোল।

১৯৫৮ সালের পর প্রথমবার গ্রুপপর্ব থেকে ছিটকে গেল ইংল্যান্ড।

‘যাযাবর জাদুকর’ বোরা মিলুটিনোভিচের ছোঁয়ায় ১৯৯০ িবশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠেছিল কোস্টািরকা। ২৪ বছর পর আবার সেই স্বর্গে লস টিকোসরা।

কনক্যাকাফ দেশগুলোর সঙ্গে বিশ্বকাপে আগের সাত দেখায় প্রতিবারই গোল করেছিল ইতালি, পারল না কোস্টারিকার বিপক্ষে।

এই নিয়ে টানা চার বিশ্বকাপে গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচ জিততে পারল না ইতালি। সর্বশেষ ১৯৯৮ বিশ্বকাপে হারিয়েছিল ক্যামেরুনকে (৩-০)।

কোস্টারিকার বিপক্ষে ১-০-তে হার, বিশ্বকাপে টানা গোল করা ইতালির রেকর্ড থামল ১৫ ম্যাচে।