সংখ্যায় ২১ জুনের বিশ্বকাপ
মেসি-রোনালদো, বিশ্বকাপে দুজনের গোল হজম করা একমাত্র দল ইরান।
৩৩ গজ দূর থেকে করা লিওনেল মেসির গোল ছিল পরশু পর্যন্ত এই বিশ্বকাপে সবচেয়ে দূর থেকে করা গোল।
আর্জেন্টিনার বিপক্ষে গোটা ম্যাচে ১১৪ পাস দিয়েছে ইরান, গত ৫০ বছরের বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে কম!
চারটি বিশ্বকাপে গোল করা মাত্র তৃতীয় ফুটবলার ক্লোসা। আগের দুজন পেলে ও ক্লোসার দেশের উয়ে সিলার।
সব দলের প্রথম দুই ম্যাচ শেষে জাল অক্ষত আছে কেবল দুটি দলের। গোল-বন্যার বিশ্বকাপে এখনো গোল হজম করেনি মেক্সিকো ও নাইজেরিয়া।
বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করা আফ্রিকান দল এখন নাইজেরিয়া (১৮)। পরশু বসনিয়ার বিপক্ষে গোলে ছাড়িয়ে গেছে ক্যামেরুনকে।
৯ ম্যাচ পর বিশ্বকাপে জয়ের দেখা পেল নাইজেরিয়া, পরশুর আগে সর্বশেষ ১৯৯৮ বিশ্বকাপে হারিয়েছিল বুলগেরিয়াকে (১-০)।
জার্মানি-ঘানা ম্যাচ ছিল বিশ্বকাপ ইতিহাসের ৮০০তম ম্যাচ৷
পরশু দেশের হয়ে শততম ম্যাচ খেললেন জার্মানির পার মার্টেসেকার ও আর্জেন্টিনার হাভিয়ের মাচেরানো৷
তিনটি বিশ্বকাপে গোল করা প্রথম আফ্রিকান ফুটবলার আসামোয়া জিয়ান।