সংখ্যায় ২২ জুনের বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্যারেলা
ভ্যারেলা

যুক্তরাষ্ট্রের বিপক্ষে পর্তুগালের ভ্যারেলার গোল বিশ্বকাপ ইতিহাসে মূল সময়ে সবচেয়ে বিলম্বিত গোল, ৯৪ মিনিট ৩৩ সেকেন্ড!
পর্তুগালের হয়ে সবচেয়ে বেশি বিশ্বকাপ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন রোনালদো, ১২টি।
সব দলের প্রথম দুই ম্যাচ শেষে সবচেয়ে বেশি শট হয়েছে যুক্তরাষ্ট্রের গোলে, ৪২টি।
সেই প্রথম বিশ্বকাপের পর (১৯৩০) আর গ্রুপপর্বে টানা দুই ম্যাচ জেতেনি যুক্তরাষ্ট্র।
বিশ্বকাপে এক ম্যাচে চার গোল করা প্রথম আফ্রিকান দল আলজেরিয়া।
পুরো দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে বদলি ফুটবলারদের কাছ থেকে যত গোল এসেছিল, এবার প্রথম ১১ দিনেই এসেছে তার চেয়ে বেশি, ১৫টি।
বিশ্বকাপে বেলজিয়ামের তিনটি গোলই করেছেন বদলি ফুটবলাররা!
২০০২ বিশ্বকাপে রাশিয়ার বিপক্ষে ম্যাচটি খেলেছিলেন বেলজিয়ান ডিফেন্ডার ড্যািনয়েল ফন বাইটেন। খেললেন পরশু মারাকানায়ও। মাঝে পেরিয়ে গেছে ৪৩৯১ দিন!

পর্তুগাল-যুক্তরাষ্ট্র ম্যাচের দ্বিতীয় গোলটি (জার্মেইন জোনসের) বিশ্বকাপ ইতিহাসের ২৩০০তম গোল।