সংখ্যায় ২৩ জুনের বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা নয়টি বিশ্বকাপে গ্রুপে শীর্ষস্থান পেল ব্রাজিল৷

নিজেদের খেলা টানা ৭ বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে উঠল মেক্সিকো৷

দেশের মাটিতে ১৯৮৬ বিশ্বকাপের পর এই প্রথম গ্রুপপর্বের শেষ ম্যাচ জিতল মেক্সিকো!

৩৫ ম্যাচেই শততম গোল দেখল এবারের বিশ্বকাপ। পরশু পর্যন্ত ৩৬ ম্যাচে গোল হয়েছে ১০৮টি, ম্যাচপ্রতি গড়ে ৩টি!

চিলির বিপক্ষে মাঠে নামার ৯০ সেকেন্ডই গোল করেছেন হল্যান্ডের লেরয় ফের, এই বিশ্বকাপে বদলি ফুটবলারের দ্রুততম গোল!

চিলির বিপক্ষে ম্যাচে ৭টি ফাউল করেছেন ডাচ ডিফেন্ডার ডেলি ব্লাইন্ড, সব কটিই আলেক্সিস সানচেজকে!

২০০৮ ইউরো, ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো মিলিয়ে মাত্র ৬টি হজম করেছিল স্পেন, এবারের বিশ্বকাপেই করেছে ৭টি!

নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার গ্রুপের ৩ ম্যাচেই একাধিক গোল করল হল্যান্ড৷

পরশু নিয়ে টানা ১৩টি আন্তর্জাতিক ম্যাচে একাধিক গোল করল হল্যান্ড, জিতেছে ১২টিতেই৷

৪টি বিশ্বকাপ খেলে এই প্রথম পয়েন্টশূন্য থাকল অস্ট্রেলিয়া৷