সংখ্যায় ২৪ জুনের বিশ্বকাপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম ১৩ দিনেই বদলি খেলোয়াড়দের গোলের রেকর্ড গড়ে ফেলেছে এই বিশ্বকাপ (২৪টি), ২৩ গোলের আগের রেকর্ড ছিল ২০০৬ বিশ্বকাপে।
এবারের আগে চারটি বিশ্বকাপ খেলে মোট তিন ম্যাচ জিতেছিল কলম্বিয়া, এবার গ্রুপপর্বেই জিতেছে তিনটি।
স্পেন, ইতালি ও ইংল্যান্ড মিলে এই বিশ্বকাপে পেয়েছে ৭ পয়েন্ট!
কোস্টারিকার বিপক্ষে ০-০, বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ০-০ ড্র ম্যাচ খেলেছে ইংল্যান্ড (১১টি)।
বিশ্বকাপে এক ম্যাচে জোড়া গোল করা প্রথম কলম্বিয়ান জ্যাকসন মার্টিনেজ, জাপানের বিপক্ষে করেছেন দুই গোল।
টানা দুবার দ্বিতীয় রাউন্ড খেলতে পারেনি কোনো এশিয়ান দল, এবার পারল না জাপানও।
তিন বিশ্বকাপ মিলিয়ে গোলে ৪০টি শট নিয়েছেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, গোল করতে পারেননি একটিও!