সংখ্যায় ২৫ জুনের বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনবার বিশ্বকাপের নকআউট রাউন্ডে ওঠা প্রথম আফ্রিকান দল নাইজেরিয়া৷

বসনিয়ার বিপক্ষে গোল করল ইরান, আর্জেন্টিনার বিপক্ষে হজম করল নাইজেরিয়া। এবারের বিশ্বকাপে গোল অধরা থাকল না কোনো দলের, অক্ষত থাকল না কারও জাল!

১৯৯৮ বিশ্বকাপের পর এই প্রথম সব দলই গোল করল বিশ্বকাপে৷

ইতিহাসে প্রথমবার ম্যাচ শুরুর ৫ মিনিটের মধ্যে দুদলেরই গোল দেখল বিশ্বকাপ আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচে।

১৯৯৮ বিশ্বকাপের পর প্রথম গ্রুপ চ্যাম্পিয়ন হলো ফ্রান্স।

সুইজারল্যান্ডের জেরদান শাকিরির হ্যাটট্রিক বিশ্বকাপ ইতিহাসের পঞ্চাশতম।

বিশ্বকাপে হ্যাটট্রিক করা দ্বিতীয় সুইস জেরদান শাকিরি, প্রথম ছিলেন জোসেফ হুগি। সেই ১৯৫৪ বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে৷

পরশু পর্যন্ত দুবার গোলবারে গোলবঞ্চিত হয়েছেন কেবল ফ্রান্সের আতেঁায়ান গ্রিজমান।

বিশ্বকাপে আর্জেন্টিনার জালে এক ম্যাচে একাধিকবার বল পাঠানো প্রথম আফ্রিকান দল নাইজেরিয়া।

ফ্রান্সের বিপক্ষে ৯টি সেভ করেছেন ইকুয়েডরের গোলকিপার আলেকজান্ডার দমিনগেজ, এই বিশ্বকাপের এক ম্যাচে সর্বোচ্চ৷