সংগীত-বিতর্ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যেকোনো খেলার আগেই জাতীয় সংগীত গাওয়াটা অলিখিত একটা রীতি। ইংল্যান্ডের হয়ে যেমন রুনিরা উদাত্ত গলায় গান ‘গড সেভ দ্য কুইন’। কিন্তু ইংল্যান্ডের লেবার পার্টির সাংসদ টবি পারকিনস এই গানটা বদলাতে চাইছেন। শুধু চাইছেন বলে বসে থাকেননি, এরই মধ্যে সংসদে একটা প্রস্তাবও তুলেছেন। নিশ্চয়ই অবাক হচ্ছেন, জাতীয় সংগীত আবার পরিবর্তন করা যায় নাকি? পারকিনসের যুক্তি, ‘গড সেভ দ্য কুইন’ ইংল্যান্ডের নয়, যুক্তরাজ্যের জাতীয় সংগীত। অলিম্পিকের মতো প্রতিযোগিতায় যখন রুনিরা গ্রেট ব্রিটেনের প্রতিনিধিত্ব করেন, তখন এই গান গাওয়া যেতে পারে। কিন্তু ফুটবল বা রাগবি বিশ্বকাপে যখন রুনিরা ইংল্যান্ডের জার্সি গায়ে চড়ান, তখন সেটা ইংলিশ জাতীয়তাবাদের সঙ্গে যায় না। স্কটল্যান্ড ও ওয়েলশও তাদের নিজস্ব জাতীয় সংগীত গায়। এর মধ্যে বিকল্প কয়েকটা গানেরও প্রস্তাব দিয়েছেন পারকিনস। মিরর।