সংগীতে প্রেরণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশুই খবর এসেছে, ভেঙে গেছে ররি ম্যাকইলরয় ও ক্যারোলিন ওজনিয়াকির বিয়ে। গলফ ও টেনিসের দুই সাবেক ১ নম্বরের মন খারাপই থাকার কথা। তবে বিপর্যস্ত সময় থেকে বেরোতে, মন ভালো করতে অনুপ্রেরণা ঠিকই খঁুজে নিয়েছেন ওজনিয়াকি। মন ভালো করার উপায় খঁুজতে অবশ্য একটু অপ্রচলিত পথে হেঁটেছেন ডেনিশ তারকা। ওজনিয়াকির অনুপ্রেরণা ইংলিশ ফুটবল ক্লাব লিভারপুলের সংগীত, ‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন...’৷ ওজনিয়াকি টুইট করেছেন, ‘লিভারপুলকে সমর্থন করে আমি সুখী৷ কারণ, আমাকে কখনো একাকী পথ চলতে হবে না।’ জেনে রাখা ভালো, ররি ম্যাকইলরয় কিন্তু লিভারপুলের চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের পাঁড় সমর্থক। রয়টার্স।