সংগীতের তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গিটারটা ভালো বাজাতে জানেন। গাইতেও পারেন। দু-একবার বিভিন্ন অনুষ্ঠানে মাইক্রোফোন হাতে দেখাও গেছে নেইমারকে। কিন্তু সেটা শখের বশেই। তিনি এবার আনুষ্ঠানিকভাবে পা রাখলেন সংগীতের জগতে। গত পরশু ‘নেইমিউজিকো’ নামে মুক্তি পেল তাঁর প্রথম গান। ক্যারিয়ারের সূর্যটা মধ্যগগন থেকে হেলে পড়লেই সাধারণত নিজের চেনা জগৎ থেকে ভিন্ন দিকে ঝুঁকে পড়েন তারকারা। কিন্তু সেরা ফর্মে থাকাতেই গানের জগতে পা রাখলেন নেইমার। তাঁর প্রথম গান অবশ্য ফুটবল নিয়েই। শুরুটা বাংলা করলে দাঁড়ায় এ রকম—‘(ফুটবল) খেলতে থাকা চাই সাহস। হতে হয় সুখী। থাকতে হয় বন্ধুদের সঙ্গে।’ ব্রাজিল ও বার্সার হয়ে লাখ লাখ দর্শকের মন জয় করেছেন নেইমার। ফুটবলারের মতো গায়ক হিসেবেও কি মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারবেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড! ফক্স স্পোর্টস।